শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

>> ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

>> ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতর বাসে আগুন

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

আপনি পড়ছেন : ক্রীড়া

দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে সিরিজ অস্ট্রেলিয়ার


DhakaReport24.com || 2022-12-29 14:38:00
দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে সিরিজ অস্ট্রেলিয়ার

বক্সিং ডে টেস্টে দক্ষিণ আফ্রিকাকে ইনিংস ও ১৮২ রানের ব্যবধানে হারিয়েছে অস্ট্রেলিয়া। এই জয়ে তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথম দুই ম্যাচ জিতেই সিরিজ নিজেদের করে নিল অজিরা। দ্বিতীয় টেস্টে ডেভিড ওয়ার্নারের ডাবল সেঞ্চুরির পর বল হাতে জয়ের বন্দরে পৌঁছাতে সহায়তা করেছেন নাথান লায়ন-স্কট বোল্যান্ডরা।

এর আগে এমসিজিতে টস হেরে প্রথম ইনিংসে ব্যাট করে ডিন এলগারের দল সংগ্রহ করে ১৮৯ রান। জবাবে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ৮ উইকেট হারিয়ে ৫৭৫ রান করে ইনিংস ঘোষণা করেছিল। এরপর নিজেদের দ্বিতীয় ইনিংসেও ব্যাটিং ব্যর্থতার পরিচয় দেয় আফ্রিকান ব্যাপাররা। বৃহস্পতিবার দ্বিতীয় ইনিংসে তারা সংগ্রহ করে ২০৪ রান সবকটি উইকেট হারিয়ে। 

দলের হয়ে দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ ৬৫ রান করেন টেম্বা বাভুমা। এছাড়া উইকেটরক্ষক ব্যাটার কাইল ভেরাইনি করেন ৩৩ রান। অন্যদিকে ডি ব্রুইন ২৮, এরউয়ে ২১ এবং লুঙ্গি এনগিদি করেন ১৯ রান। অস্ট্রেলিয়ার হয়ে তিনটি উইকেট নেন স্পিনার লাথান লায়ন। এছাড়া দুটি উইকেট নেন পেসার স্কট বোল্যান্ড। একটি করে উইকেট নেন মিচেল স্টার্ক, প্যাট কামিন্স ও স্টিভ স্মিথ।

তিন ম্যাচ সিরিজের তৃতীয় এবং শেষ টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী বছরের (২০২৩ সালের) ৪ জানুয়ারি, ভেন্যু সিডনি ক্রিকেট গ্রাউন্ড।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম