শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

>> ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

>> ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতর বাসে আগুন

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

আপনি পড়ছেন : ক্রীড়া

সাকিব-মুমিনুলের ব্যাটে স্বস্তি


DhakaReport24.com || 2022-12-22 11:52:45
সাকিব-মুমিনুলের ব্যাটে স্বস্তি

মিরপুর টেস্টে ভারতের বিপক্ষে ব্যাট করতে নেমে সাবধানী শুরু করেন দুই ওপেনার নাজমুল হোসেন শান্ত ও জাকির হাসান। কিন্তু মাত্র চার বলের ব্যবধানে সাজঘরে ফিরেছেন দুই ‍ওপেনার।

মুমিনুল হককে নিয়ে চাপ সামাল দেওয়ার চেষ্টা করছেন সাকিব আল হাসান। দুই দলের দৃঢ়টায় লাঞ্চের আগে আর উইকেট হারায়নি স্বাগতিকরা। প্রথম সেশন শেষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৮২ রান। সাকিব ১৬ এবং মুমিনুল ২৫ রানে অপরাজিত আছেন।

আজ বৃহস্পতিবার শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যক্তিগত ১৫ রানে জয়দেব উনদকাটের শিকার হন জাকির। রবিচন্দ্রন অশ্বিন সাজঘরে ফেরান শান্তকে। ২৪ রান করেন বাঁহাতি এই ব্যাটার।

এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। এদিকে চট্টগ্রামে প্রথম টেস্ট হেরে সিরিজে ১-০-তে পিছিয়ে আছে সাকিব আল হাসানের দল।

দুটি পরিবর্তন নিয়ে মাঠে নামে স্বাগতিকরা। ইয়াসির আলী রাব্বি ও এবাদত হোসেনের পরিবর্তে একাদশে ফিরেছেন মুমিনুল হক ও তাসকিন আহমেদ। আর ভারতের একাদশে এসেছে একটি পরিবর্তন। বাঁহাতি স্পিনার কুলদীপ যাদবের জায়গায় একাদশে ফিরেছেন জয়দেব উনাদকাট।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম