শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

>> ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

>> ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতর বাসে আগুন

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

আপনি পড়ছেন : ক্রীড়া

বিশ্বকাপ জিতে ইতিহাসের সবচেয়ে বেশি প্রাইজমানি পাচ্ছেন মেসিরা


DhakaReport24.com || 2022-12-19 13:48:00
বিশ্বকাপ জিতে ইতিহাসের সবচেয়ে বেশি প্রাইজমানি পাচ্ছেন মেসিরা

বিশ্বকাপ মানেই টাকার ছড়াছড়ি। এবার কাতারে তো হয়ে গেলো ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল বিশ্বকাপ। স্বভাবতই এতে টাকার ছড়াছড়ি অন্য যে কোনোবারের চেয়ে বেশি। ফিফার তথ্যমতে, কাতার বিশ্বকাপে এবার মোট প্রাইজমানি ছিল ৪৪০ মিলিয়ন ইউএস ডলার। বাংলাদেশি মুদ্রায় যা কিনা ৪ হাজার ৬০০ কোটি টাকার মতো।


চ্যাম্পিয়ন আর্জেন্টিনা দল পাচ্ছে ইতিহাসের সবচেয়ে বেশি প্রাইজমানি। শিরোপাজয়ী দলের জন্য বরাদ্দ ৪২ মিলিয়ন ইউএস ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৪৩৯ কোটি টাকা।

২০১৮ বিশ্বকাপ জেতা ফ্রান্স পেয়েছিল আর্জেন্টিনার চেয়ে ৪ মিলিয়ন কম, ৩৮ মিলিয়ন ইউএস ডলার। এবার তারা হয়েছে রানারআপ। আর্থিক পুরস্কার হিসেবে পাচ্ছে ৩০ মিলিয়ন ইউএস ডলার (প্রায় ৩১৩ কোটি টাকা)।

তৃতীয় হয়েছে ক্রোয়েশিয়া। তারা পাচ্ছে ২৭ মিলিয়ন ইউএস ডলার (প্রায় ২৮২ কোটি টাকা)। চতুর্থ হওয়া মরক্কো পাচ্ছে ২৫ মিলিয়ন ইউএস ডলার (প্রায় ২৬১ কোটি টাকা)।

কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়া চার দল পাবে ১৭ মিলিয়ন ইউএস ডলার করে (প্রায় ১৭৭ কোটি টাকা)। শেষ ষোলো থেকে বাদ পড়া আট দল ১৩ মিলিয়ন ইউএস ডলার (প্রায় ১৩৫ কোটি টাকা)।


গ্রুপপর্ব থেকে বাদ পড়া বাকি ১৬ দল পাবে ৯ মিলিয়ন ডলার করে (প্রায় ৯৪ কোটি টাকা)। এখানে তিন ম্যাচে জেতা কিংবা হারা সব দলই পাবে সমান অর্থ।

এক নজরে দেখে নিন বিশ্বকাপের প্রাইজমানি...

চ্যাম্পিয়ন: ৪২ মিলিয়ন ইউএস ডলার (প্রায় ৪৩৯ কোটি টাকা)

রানার্সআপ: ৩০ মিলিয়ন ইউএস ডলার (প্রায় ৩১৩ কোটি টাকা)

তৃতীয় স্থান: ২৭ মিলিয়ন ইউএস ডলার (প্রায় ২৮২ কোটি টাকা)

চতুর্থ স্থান: ২৫ মিলিয়ন ইউএস ডলার (প্রায় ২৬১ কোটি টাকা)

৫ম-৮ম স্থান: ১৭ মিলিয়ন ইউএস ডলার (প্রায় ১৭৭ কোটি টাকা)

৯ম-১৬তম স্থান: ১৩ মিলিয়ন ইউএস ডলার (প্রায় ১৩৫ কোটি টাকা)

১৭তম-৩২তম স্থান: ৯ মিলিয়ন ইউএস ডলার (প্রায় ৯৪ কোটি টাকা)।

সূত্র: দ্য অ্যাথলেটিক
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম