শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

>> ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

>> ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতর বাসে আগুন

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

আপনি পড়ছেন : ক্রীড়া

অভিষেকে জাকির হাসানের সেঞ্চুরি


DhakaReport24.com || 2022-12-17 17:01:00
অভিষেকে জাকির হাসানের সেঞ্চুরি

বাংলাদেশের ইনিংসে ৭৭তম ওভারে অক্ষর প্যাটেলের চতুর্থ বলে সুইপ করে বাউন্ডারি হাঁকান জাকির হাসান। সঙ্গে সঙ্গে পৌঁচ্ছে না তিন অঙ্কের ম্যাজিক ফিগারে। বাংলাদেশের চতুর্থ ক্রিকেটার হিসেবে অভিষেক টেস্টে সেঞ্চুরি করার গৌরব অর্জন করেছেন বাঁহাতি এই ব্যাটার। আর ১১১তম ক্রিকেটার হিসেবে অভিষেকে টেস্ট সেঞ্চুরি করলেন তিনি।

ভারতের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে দেশের ১০১তম ক্রিকেটার হিসেবে অভিষেক হয় জাকিরের। এর আগে প্রথম ইনিংসে ২০ রান করেছিলেন তিনি। এর আগে বাংলাদেশের হয়ে তিনজন নিজেদের প্রথম টেস্টে সেঞ্চুরি করেছিলেন। তারা হলেন আমিনুল ইসলাম বুলবুল, মোহাম্মদ আশরাফুল এবং আবুল হাসান।

দেশের প্রথম ওপেনার হিসেবে এক কীর্তি গড়ার পথে জাকির বল খেলেছেন ২১৯ বল। ১৩ বাউন্ডারির সঙ্গে হাঁকিয়েছেন ১ ওভার বাউন্ডারি। অপর ওপেনার নাজমুল হোসেন শান্তর সঙ্গে গড়েছেন নতুন একটি রেকর্ড। টেস্টে ভারতের বিপক্ষে ওপেনিংয়ে সর্বোচ্চ রানের জুটি গড়েন শান্ত এবং জাকির। সমান ১০০ রানে রবিচন্দ্রন অশ্বিনের বলে বিরাট কোহলির হাতে ধরা পড়েন বাঁহাতি এই ওপেনার।

এর আগে ভারত এ দলের বিপক্ষে দুর্দান্ত সেঞ্চুরি করায় ইনজুরি আক্রান্ত তামিম ইকবালের পরিবর্তে টেস্ট স্কোয়াডে ডাক পান জাকির। পরে সুযোগ পান একাদশে। আর সুযোগটাকে বেশ ভালো ভাবে কাজে লাগালেন তিনি।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম