শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

>> ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

>> ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতর বাসে আগুন

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

আপনি পড়ছেন : ক্রীড়া

হলুদ কার্ড দেখিয়ে রেকর্ড গড়া কে এই রেফারি লাহোজ


DhakaReport24.com || 2022-12-11 16:53:15
হলুদ কার্ড দেখিয়ে রেকর্ড গড়া কে এই রেফারি লাহোজ

নেদারল্যান্ডস-আর্জেন্টিনা ম্যাচের জয়-পরাজয় ছাপিয়ে আলোচনায় উঠে এসেছেন রেফারি। আন্তোনিও মিগুয়েল মাতেও লাহোজকে নিয়ে আলোচনা যেন থামছেই না। নেদারল্যান্ডস-আর্জেন্টিনা ম্যাচে মোট ১৮টি হলুদ কার্ড দেখিয়েছেন - যা বিশ্বকাপের কোনো ম্যাচে একটি রেকর্ড। ওই ম্যাচে হলুদ কার্ড দেখেছেন আর্জেন্টিনা দলের কোচও। আন্তোনিও মিগুয়েল মাতেও লাহোজের বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসিও। মেসির মতে, এমন গুরুত্বপূর্ণ ম্যাচে এরকম ‘অযোগ্য’ রেফারি নামানোই ঠিক না।

৪৫ বছর বয়সী এই স্প্যানিশ রেফারি এর আগে ২০১৪ বিশ্বকাপের বাছাইপর্ব ও ২০১৮ সালের বিশ্বকাপের বাছাই পর্ব ও চূড়ান্ত বিশ্বকাপের ম্যাচে দায়িত্বপালন করেছেন। ২০০৮ সাল থেকে লা লিগার ম্যাচ পরিচালনা করছেন। লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ, উয়েফা চ্যাম্পিয়ন লিগ, বিশ্বকাপের মতো টুর্নামেন্টে নিয়মিতই ডাক পড়ে তার।  সব মিলিয়ে ৩৩৪ ম্যাচে দায়িত্ব পালন করেছেন। এসব ম্যাচে সর্বমোট ১৫৪২ বার হলুদ কার্ড বের করেছেন লাহোজ। তবে লাল কার্ড দেখিয়েছেন খুব কম। গড়ে প্রতি ম্যাচে ২৪.৬৬ বার ফাউলের বাঁশি বাজিয়েছেন তিনি, সবমিলিয়ে ৬৭ বার খেলোয়াড়দের লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দিয়েছেন লাহোজ। 

শুধু লা লিগায় ২৫৩ ম্যাচে ১২২৩ বার হলুদ কার্ড উৎসব করেছেন মাতেও লাহোজ, গড়ে যা ৪.৮৩ টি ম্যাচপ্রতি। প্রতি ম্যাচে গড়ে ২৫.১৯ বার ফাউল ধরেছেন তিনি। এছাড়াও লাল কার্ড দেখিয়েছেন ৬১ বার। বিশ্বকাপে ৫টি ম্যাচ পরিচালনা করে ৩০ বার হলুদ কার্ড দেখিয়েছেন তিনি। প্রতি ম্যাচে গড়ে ২৪.৮০ বার ফাউলের বাঁশি বাজিয়েছেন আন্তোনিও মাতেও লাহোজ। 
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম