সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬

৬ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬

৬ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : ক্রীড়া

উইন্ডিজকে গুঁড়িয়ে দিয়ে বিশাল জয় অস্ট্রেলিয়ার


DhakaReport24.com || 2022-12-11 15:39:15
উইন্ডিজকে গুঁড়িয়ে দিয়ে বিশাল জয় অস্ট্রেলিয়ার

চূড়ান্ত আধিপত্য বলতে যা বোঝায়, ক্যারিবীয় দ্বীপে তা-ই করে দেখাল অস্ট্রেলিয়া। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে উইন্ডিজকে ৪১৯ রানের বিশাল ব্যবধানে হারাল তারা। এর আগে প্রথম টেস্টেও জয়ী দলের নাম অস্ট্রেলিয়া, যেখানে ক্যারিবীয়রা হেরেছে ১৬৪ রানে।

দ্বিতীয় ও শেষ টেস্টে ক্যারিবীয়দের ফলোঅনে না পাঠিয়ে অজিরা দ্বিতীয় ইনিংস ঘোষণা করে ১৯৯ রানে। এরপর তৃতীয় দিনের শেষ বিকেলে ২২ ওভারে ৪ উইকেট হারালে অজিদের জয় হয়ে দাঁড়ায় সময়ের ব্যাপার মাত্র। ঘটলও তাই, ১৮.৫ ওভারেই অলআউট হয়ে গেল উইন্ডিজ।

২১ রানে ৪ উইকেট হারিয়ে ডেভন থমাস ও জেসন হোল্ডার অপরাজিত ১৭ রানের জুটিতে দিন শেষ করেছিলেন। দলীয় ৩৮ রানে চতুর্থ দিন খেলা শুরু করে আর ৪ রান যোগ করার পর ভাঙে এই জুটি। তারপর একে একে বাকি পাঁচ ব্যাটসম্যানের বিদায় ঘটে অল্প রানের ব্যবধানে। মাইকেল নেসার ও মিচেল স্টার্কের তোপে ৪০.৫ ওভারে গুটিয়ে যায় অজিরা। আগের দিন স্কট বোল্যান্ড মেডেন ওভারে ৩ উইকেট নিয়ে এই ধসের শুরু করেন।

নেসার, স্টার্ক ও বোল্যান্ড তিনটি করে উইকেট নেন। ম্যাচসেরা হয়েছেন দুই ইনিংসে ১৭৫ ও অপরাজিত ৩৮ রান করা ট্র্যাভিস হেড। ৫০২ রান করে দুই ম্যাচের সিরিজের সেরা খেলোয়াড় স্বাগতিক দলের মার্নাস লাবুশেন।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম