শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতর বাসে আগুন

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

আপনি পড়ছেন : ক্রীড়া

ব্রাজিল নাকি সুইজারল্যান্ড, পরিসংখ্যানে কে এগিয়ে


DhakaReport24.com || 2022-11-28 10:30:00
ব্রাজিল নাকি সুইজারল্যান্ড, পরিসংখ্যানে কে এগিয়ে

বিশ্বকাপে বরাবরই চমক দিয়ে থাকে ইউরোপের দল সুইজারল্যান্ড। ২০১৮ বিশ্বকাপে সুইজারল্যান্ড-ব্রাজিল একই গ্রুপে পড়েছিল। সে ম্যাচে ব্রাজিলের সঙ্গে ১-১ গোলে সমতায় ছিল তারা। তবে এবার ব্রাজিলের বিপক্ষে জিততে চায় সুইজারল্যান্ড কোচ মুরাত ইয়াকিন। যদিও পরিসংখ্যানে এগিয়ে ব্রাজিল।

১৯৩০ সাল থেকে শুরু হয় বিশ্ব আসরের সবথেকে বড় মহরণ ফুটবল বিশ্বকাপ। আর শুরুর সেই আসর থেকে একমাত্র দল হিসেবে সব আসরেই খেলে আসছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন দল ব্রাজিল।

এবারের কাতার বিশ্বকাপ আসরের গ্রুপ পর্বের প্রথম ম্যাচে দারুণ জয় পেয়েছে দলটি। এরপর নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ সোমবার রাত ১০টায় সুইজারল্যান্ডের মুখোমুখি হতে যাচ্ছে নেইমারহীন ব্রাজিল।

এদিকে ২০২০ ইউরোতে ফ্রান্সকে বিদায় করে সবার নজরে পড়ে সুইজারল্যান্ড। গতবারের দল থেকে অনেক বেশি শক্তিশালী হলেও ব্রাজিলকেও হারানোর ক্ষমতা রাখে সুইজারল্যান্ড এমনটা মনে করেন সুইস কোচ ইয়াকিন।

ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘অবশ্যই ব্রাজিলের বিপক্ষে জেতা সম্ভব। এই টুর্নামেন্ট ইতোমধ্যে অনেক অবিশ্বাস্য কিছু খেলা উপহার দিয়েছে। এটা মূলত ওই দিনের ফর্ম এবং ম্যাচের অবস্থার ওপর নির্ভর করবে। আমরা এই ম্যাচের জন্য প্রস্তুতি নিয়েছি। আমরা তাদের ব্যাপারে বেশ সচেতন; কেননা তারা বিশ্বকাপ জয় করতে এসেছে। তাদের বিপক্ষে লড়াই করাটা হবে রোমাঞ্চকর।’

সুইস কোচ যাই বলুক না কেন পরিসংখ্যান এগিয়ে রেখেছে ব্রাজিলকে। এখন পর্যন্ত এ দুই দলের ৯ বার দেখা হয়েছে, যেখানে তিনটি জয় নিয়ে এগিয়ে ব্রাজিল। সুইজারল্যান্ড পেয়েছে দুটি ম্যাচে জয়, আর ৪টি ম্যাচ ড্র হয়েছে।

কিন্তু ফিফা বিশ্বকাপে এখন পর্যন্ত এ দুই দলের খেলা হয়েছে দুবার, যেখানে দুটি ম্যাচই ড্র হয়েছে। ২০১৮ সালে ১-১ গোলে ড্র করার আগে ১৯৫০ সালে দেখা হয়েছিল এ দুই দলের। সেই ম্যাচে ব্রাজিলকে ২-২ গোলে আটকে দিয়েছিল সুইসরা।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম