শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

>> ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

>> ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতর বাসে আগুন

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

আপনি পড়ছেন : ক্রীড়া

কাতারে অনুশীলনে নেই মেসি, বাড়ছে রহস্য


DhakaReport24.com || 2022-11-19 12:57:30
কাতারে অনুশীলনে নেই মেসি, বাড়ছে রহস্য

লিওনেল মেসি কি ইনজুরিতে নাকি বিশ্রামে! এ নিয়ে জল্পনা-কল্পনা শুরু হয় কাতারে আর্জেন্টিনার প্রথম অনুশীলনে। দোহায় শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় শুরু হওয়ার কথা ছিল আর্জেন্টিনা দলের প্রথম অনুশীলন। কাতার বিশ্ববিদ্যালয়ের ৩ নম্বর মাঠে লিওনেল মেসি ও অ্যাঞ্জেল ডি মারিয়াকে ছাড়াই অনুশীলনে নামে আলবিসেলেস্তারা।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার তাদের এক প্রতিবেদনে এ তথ্য জানায়। প্রতিবেদনে আরও বলা হয়, মেসি-ডি মারিয়া ছাড়াও অনুশীলন করেননি ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজ। ২২ নভেম্বর সৌদি আরবের বিপক্ষের ম্যাচ দিয়ে শুরু হবে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন।

আদৌ কি সে ম্যাচে খেলতে পারবেন তারা? এমন প্রশ্নের জবাবে আর্জেন্টিনার টিম ম্যানেজমেন্টের এক সদস্য জানান, ‘মেসির কোনো সমস্যা নেই। সে সম্পূর্ণ সুস্থ। ক্লান্ত বলে বিশ্রাম নিচ্ছেন।’

এর কিছুক্ষণ পর অন্য একজন জানান, ‘মেসি অনুশীলন করছেন তো। তবে বিশ্ববিদ্যালয়ের জিমে। শনিবার থেকে হয়তো মাঠে নামবেন। সব ঠিক আছে। আমাদের দলে কোনো সমস্যা নেই। এখন একটু ব্যস্ত রয়েছি, পরে কথা হবে।’

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলে কাতারে পা রেখেছে আর্জেন্টিনা। তবে কাতার বিশ্বকাপে মাঠের লড়াইয়ে নামার আগে বড় ধাক্কা খায় লিওনেল স্কোলানির দল। ইনজুরির কারণে ছিটকে গেলেন নিকোলাস গঞ্জালেস ও জোয়াকিন কোরেয়া।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম