শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

>> ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

>> ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতর বাসে আগুন

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

আপনি পড়ছেন : ক্রীড়া

মুস্তাফিজকে সুখবর দিলো দিল্লি


DhakaReport24.com || 2022-11-16 16:12:45
মুস্তাফিজকে সুখবর দিলো দিল্লি

মঙ্গলবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) রিটেইন এবং রিলিজ ক্রিকেটারদের তালিকা প্রকাশের শেষ দিন ছিল। বিকেল সাড়ে ৫টা নাগাদ খেলোয়াড়দের নাম প্রকাশ করতে সময় বেঁধে দিয়েছিল আইপিএল কতৃপক্ষ। 

তবে সন্ধ্যা পেরোতেই জানা গেল সব দলের নামের তালিকা। সেখানে দেখা গিয়েছে বাংলাদেশি তারকা পেসার মোস্তাফিজুর রহমানকে দলে রেখে দিয়েছে দিল্লি ক্যাপিটালস।


এদিকে আইপিএলের দুইবারের চ্যাম্পিয়ন সানরাইজার্স হায়দরাবাদ ছেড়ে দিয়েছে অধিনায়ক কেন উইলিয়ামসনকে। অন্যদিকে ক্যারিবীয় তারকা নিকোলাস পুরানকেও রাখেনি হায়দরাবাদ। তবে ডেভিড ওয়ার্নারকে রেখে দিয়েছে তারা।

দিল্লি ক্যাপিটালস-

ধরে রাখল যাদের- মোস্তাফিজুর রহমান, ঋষভ পান্ত, ডেভিড ওয়ার্নার, পৃথ্বী শ, রিপাল প্যাটেল, রভম্যান পাওয়েল, সরফরাজ খান, যশ ধুল, মিচেল মার্শ, অক্ষর প্যাটেল, আনরিখ নরকিয়া, চেতন সাকারিয়া, কমলেশ নাগরকোটি, খলিল আহমেদ, লুঙ্গি এনগিদি, আমান খান, কুলদীপ যাদব, প্রবিন দুবে, ভিকি ওস্তওয়াল।

ছেড়ে দিলো যাদের- শার্দুল ঠাকুর, টিম সেইফার্ট, অশ্বিন হেব্বার, কেএস ভরত, মানদীপ সিং।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম