শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

>> ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

>> ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতর বাসে আগুন

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

আপনি পড়ছেন : ক্রীড়া

বিশ্বকাপ চলাকালে কাতারে হামলার পরিকল্পনা আইএসের


DhakaReport24.com || 2022-11-16 12:30:00
বিশ্বকাপ চলাকালে কাতারে হামলার পরিকল্পনা আইএসের

মানবাধিকার লঙ্ঘন ইস্যুসহ বিশ্বকাপ আয়োজন নিয়ে নানা সমস্যার মধ্যে রয়েছে কাতার। এর মধ্যে যোগ হয়েছে নতুন সংকট। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানিয়েছে, ইসলামিক স্টেটের (আইএস) সমর্থকরা বিশ্বকাপ চলাকালে কাতারে জঙ্গি হামলার পরিকল্পনা করছে।

সংবাদমাধ্যমে জানানো হয়, কিছু আইএস সমর্থক মোবাইল অ্যাপ ‘টেলিগ্রাম’ ব্যবহার করে কাতারে জঙ্গি হামলার ডাক দিয়েছে। বিশেষ করে আইএসবিরোধী দেশগুলোর ফুটবলার ও সমর্থকরা এই হামলার লক্ষ্য হতে পারে।

স্প্যানিশ গণমাধ্যমের খবরে আরও বলা হয়, টেলিগ্রামে যেসব বার্তা আদান-প্রদান হয়, তা অনেকটা এ রকম—‘পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। কাতার বিশ্বকাপে অংশ নিয়ে গোল করো। গোল ফাঁকা আছে।’

টেলিগ্রামের মাধ্যমে দুটি ইনফোগ্রাফিক্স ছড়িয়ে দেওয়া হয়েছে। যারা জোটবদ্ধভাবে আইএসকে হারানোর ডাক দিয়েছে, একটিতে তাদের নাম রয়েছে। আর দ্বিতীয়টিতে কাতার বিশ্বকাপে অংশ নেওয়া সবকটি দলের নাম। এখন দেখার বিষয়, শেষ পর্যন্ত কী হয়।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম