চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে আজ মঙ্গলবার দিনের প্রথম খেলায় মুখোমুখি হচ্ছে এশিয়ার দুই শক্তিশালী দল শ্রীলঙ্কা ও আফগানিস্তান। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন আফগান অধিনায়ক মোহাম্মদ নবি।
মোটাদাগে বললে, দুই দলের জন্যই সেমিফাইনালের আশা প্রায় শেষ। তারপরও নানা হিসাব-নিকাশের মধ্য দিয়ে ক্ষীণ সম্ভাবনা টিকিয়ে রাখতে হলে আজ জিততেই হবে। ব্রিসবেনের গ্যাবায় যারা হারবে, তাদের সব রকম সম্ভাবনা শেষ হয়ে যাবে।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম