শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

>> ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

>> ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতর বাসে আগুন

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

আপনি পড়ছেন : ক্রীড়া

দক্ষিণ আফ্রিকাকে ১৩৪ রানের টার্গেট দিল ভারত


DhakaReport24.com || 2022-10-30 18:52:15
দক্ষিণ আফ্রিকাকে ১৩৪ রানের টার্গেট দিল ভারত

টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে ১৩৪ রানের টার্গেট দিয়েছে ভারত। নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৩ রান করে রোহিত শর্মার দল। জেতার জন্য দক্ষিণ আফ্রিকার প্রয়োজন ১৩৪ রান।

রবিবার পার্থ স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নামে ভারত। তবে শুরুটা মোটেই ভালো হয়নি। প্রথম ৯ বলে কোনো রানই নিতে পারেননি ভারতের দুই ওপেনার রোহিত শর্মা ও লোকেশ রাহুল। প্রথম ওভারটি মেডেন নেন ওয়েইন পার্নেল। পরের ওভারের চতুর্থ বলে ছক্কা মেরে রানের খাতা খোলেন রোহিত। তৃতীয় ওভারে রাহুলও ছক্কা হাঁকান পার্নেলকে। কিন্তু দলীয় ২৩ এবং ২৬ রানেই দুই ওপেনারকে হারায় ভারত। ১৪ বলে ৯ রান করে বিদায় নিয়েছেন রাহুল। আর রোহিত ১৪ বলে ১৫ রান করেন।

এদিন হাসেনি বিরাট কোহলির ব্যাট। ১১ বলে ১২ রান করেন। দীপক হুদাকে রানের খাতাই খুলতে দেননি প্রোটিয়া পেসার। শূন্য রানে সাজঘরে ফেরেন তিনি। এরপর হার্দিক পান্ডিয়া দুই রানে আউট হন। পরে কেউ বলার মতো তেমন রান তুলতে পারেননি। তবে ধ্বংসস্তূপে দাঁড়িয়ে একাই লড়াই চালিয়ে গেছেন সূর্যকুমার যাদব। 

১৯তম ওভারের প্রথম বলে অশ্বিন বিদায় নেওয়ার পর ওভারের পঞ্চম বলে তুলে মারতে গিয়ে আউট হন সূর্যকুমার। ৪০ বলের মোকাবিলায় ৬ চার ও ৩ ছক্কায় ৬৮ রান করেছেন তিনি।  

দক্ষিণ আফ্রিকার হয়ে বল হাতে ৪ উইকেট নিয়েছেন লুঙ্গি, ৩ উইকেট গেছে পার্নেলের দখলে এবং একটি উইকেট নিয়েছেন নরকিয়া।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম