শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

>> ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

>> ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতর বাসে আগুন

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

আপনি পড়ছেন : ক্রীড়া

ফিলিপস ঝড়ে বড় সংগ্রহ নিউজিল্যান্ডের


DhakaReport24.com || 2022-10-29 16:01:30
ফিলিপস ঝড়ে বড় সংগ্রহ নিউজিল্যান্ডের

লঙ্কান স্পিনারদের ঘূর্ণিতে ১৫ রানেই ৩ উইকেট নেই নিউজিল্যান্ডের! ডেভন কনওয়ে ও কেন উইলিয়ামসনের মতো নির্ভরযোগ্য ব্যাটারকে হারিয়ে যখন দিশেহারা কিউইরা, তখনই ত্রাণকর্তা হিসেবে উইকেটে আসেন গ্লেন ফিলিপস। স্রোতের বিপরীতে অবিশ্বাস্য এক সেঞ্চুরি করে দলকে বড় সংগ্রহ এনে দেন ডানহাতি এ ব্যাটার। 

শনিবার সুপার টুয়েলভের গুরুত্বপূর্ণ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে নিউজিল্যান্ড। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে প্রথম ইনিংস শেষে লঙ্কানদের ১৬৮ রানের লক্ষ্য দিয়েছে কেন উইলিয়ামসনের দল।

 
টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই হোঁচট খেয়েছে উইলিয়ামসনের দল। দলীয় ৭ রানে ২ ওপেনারকে হারানোর পর ৮ রানের ব্যবধানে অধিনায়কের উইকেট হারায় ব্ল্যাকক্যাপসরা। চাপে পড়া দলটিকে এরপর পথ দেখিয়েছেন গ্লেন ফিলিপস ও ড্যারিল মিচেল। চতুর্থ উইকেটে দুজন মিলে গড়েছেন ৮৪ রানের জুটি।

২৪ বলে ২২ রান করে মিচেল ফিরলেও রানের চাকা থামতে দেননি ফিলিপস। ওপর প্রান্ত থেকে অবশ্য সঙ্গ দিতে পারেননি কেউই। ৪ ছয় ও ১০ চারে ১০৪ রানে করে শেষ ওভারে আউট হয়ে ফেরেন ফিলিপস। শেষইকে স্যান্টনারের অপরাজিত ১১ রানে ১৬৭ তে থামে নিউজিল্যান্ডের ইনিংস। 

প্রথম ইনিংসে লঙ্কানদের সেরা বোলার রাজিথা। ৪ ওভার হাত ঘুরিয়ে ২৩ রানে ২ উইকেট নিয়েছেন তিনি। একটি করে উইকেট পেয়েছেন ধনঞ্জয়া, থিকশানা, হাসারাঙ্গা ও লাহিরু কুমারা।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম