শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

>> ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

>> ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতর বাসে আগুন

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

আপনি পড়ছেন : ক্রীড়া

ফ্রান্সের দায়িত্ব নিচ্ছেন জিনেদিন জিদান!


DhakaReport24.com || 2022-10-28 18:11:45
ফ্রান্সের দায়িত্ব নিচ্ছেন জিনেদিন জিদান!

রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে বেশ সফল জিনেদিন জিদান। চ্যাম্পিয়ন্স লিগ, স্প্যানিশ লা লিগাসহ জিতেছেন ক্লাব ফুটবলের সম্ভাব্য সব শিরোপা। তবে লম্বা সময় ধরে ছুটিতে আছেন সাবেক এই ফরাসি তারকা। তবে জিদানের সাবেক সতীর্থ থিয়েরি অঁরির দাবি, ফ্রান্স জাতীয় ফুটবল দলের কোচ হতে যাচ্ছেন ফ্রান্সের সাবেক এই অধিনায়ক।


তবে বেশ কিছুদিন গুঞ্জন চলছে জুভেন্তাসের কোচ হতে যাচ্ছেন জিদান। গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে ইতালিয়ান জায়ান্টদের। ফলে যে কোনো সময় ছাঁটাই হতে পারেন জুভদের কোচ আলেগ্রি। জুভেন্তাসের নতুন কোচ হিসেবে শোনা যাচ্ছে জিদানের নাম।

তবে সিবিএস স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে থিয়েরি অঁরি বলেন, ‘জিদান চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে। জুভেন্তাসের মতো ক্লাবের কোচিং যে সে করাতে পারে, সেটা আগেই প্রমাণিত। বড় ক্লাবের হয়ে বড় কিছু অর্জনের বিষয়টিও সে প্রমাণ করেছে। তবে আমার মনে হয়, সে এখন জাতীয় দলের অপেক্ষায় আছে।’


এদিকে কাতার বিশ্বকাপ শেষে দায়িত্ব ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন ফ্রান্সের বর্তমান কোচ দিদিয়ের দেশম। ফলে ২০২২ বিশ্বকাপের পর ফ্রান্সের কোচ হওয়ার সুযোগ থাকছে জিনেদিন জিদানের।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম