শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

>> ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

>> ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতর বাসে আগুন

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

আপনি পড়ছেন : ক্রীড়া

সিডনিতে দাওয়াতে অংশ নিয়ে বিতর্কে জড়ালেন সাকিব


DhakaReport24.com || 2022-10-28 17:25:30
সিডনিতে দাওয়াতে অংশ নিয়ে বিতর্কে জড়ালেন সাকিব

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১০৪ রানের বিশাল ব্যবধানে হার মেনে নিতে পারছে না দেশের ক্রিকেট সমর্থকরা।অধিনায়ক সাকিব আল হাসানসহ কোচ, নির্বাচক ও দলের খেলোয়াড়দের ধুয়ে দিচ্ছেন অনেকে।

এমন পরিস্থিতিতে সিডনিতে এব ‘দাওয়াত-কাণ্ড’কে ঘিরে ফের নেতিবাচক খবরের শিরোনাম হলেন সাকিব। এবার তার বিরুদ্ধে অভিযোগ, বিসিবির বা টিম ম্যানেজমেন্টের অনুমতি না নিয়েই সিডনিতে প্রবাসী বাংলাদেশিদের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছেন তিনি।  তার সঙ্গে সে নেমন্ত্রণে ছিলেন পেসার তাসকিন আহমেদও।


সাকিবের এই কাণ্ডে ক্ষুব্ধ বিসিবির ক্রিকেট পরিচালনা প্রধান জালাল ইউনুস।তিনি বললেন, ‘অনুষ্ঠানটা করতে মানা করেছিলাম আমরা। তারপরও তারা শোনেনি। সাকিবরা কেন গেল জানি না। আমরা ওদের যেতে বলিনি।’তবে টুর্নামেন্ট চলাকালে বিষয়টি সামনে আনতে রাজি নন জালাল ইউনুস। এতে পারফরম্যান্সে নেতিবাচক প্রভাব পড়বে। এ নিয়ে শুরু হওয়া বিতর্কের ঝাঁঝ আর না বাড়ুক।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে টাইগাররা ২৫ অক্টোবর সিডনিতে আসবে তা আগেই জানা ছিল সেখানের বাংলাদেশি প্রবাসীরা।২৫ তারিখেই অনুষ্ঠানটি রাখে আয়োজক সংগঠন। এই অনুষ্ঠানকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আগে থেকেই ব্যাপক প্রচারণা চালানো হয়।
বিভিন্ন ক্যাটাগরিতে একশ টিকিট বিক্রি করা হয়।  সিডনি সিটির জাফরান রেস্তোরাঁয় গত মঙ্গলবার হয়ে সেই অনুষ্ঠান।

 

বিসিবির বারণ সত্ত্বেও সে অনুষ্ঠানে সাকিব ও তাসকিনের যোগদানকে শৃঙ্খলা অমান্য বলেই দেখছেন অনেকে।এর আগেও ব্রিসবেনে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে বিতর্কের মুখে পড়েন সাকিবসহ দলে ক্রিকেটাররা।  সে অনুষ্ঠানে যেতে অবশ্য বিসিবির অনুমতি ছিল।

কিন্তু সেখানে গিয়ে সাকিবের ব্যাটে সই না করা, এক লাইনে বক্তব্য দিয়ে চলে আসার বিষয়টি নিয়ে সমালোচনা চলে।  সাকিব ব্রিসবেনের বাংলাদেশি প্রবাসীদের অপমান করেছেন বলে অভিযোগ আনা হয়।সেই ঘটনার রেশ কাটার আগেই ফের একই ধরনের বিতর্কে জড়ালেন সাকিব।  
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম