শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

>> দিল্লিতে অবস্থানরত হাসিনা আর রাজনীতিতে ফিরতে পারবেন না: স্বরাষ্ট্রমন্ত্রী

>> রিপাবলিকানদের ভরাডুবিতে বড় ক্ষতি হলো ইলন মাস্কের

আপনি পড়ছেন : ক্রীড়া

চুক্তিতে লিভিংস্টোন, বাদ পড়লেন জেসন রয়


DhakaReport24.com || 2022-10-11 17:15:15
চুক্তিতে লিভিংস্টোন, বাদ পড়লেন জেসন রয়

দীর্ঘদিন ধরেই নিজের চিরচেনা ফর্মে নেই জেসন রয়। গুঞ্জন উঠেছিল, কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়ার। অবশেষে সে গুঞ্জনকেই সত্যি প্রমাণ করল ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। তবে রয়ের বাদ পড়ার দিনে সুখবর পেলেন লিয়াম লিভিংস্টোন। প্রথমবারের মতো ইসিবির চুক্তিতে ডাক পেয়েছেন বিধ্বংসী অলরাউন্ডার। 

অবসর নেয়ার কারণে চুক্তিতে নেই সাবেক অধিনায়ক ইয়ন মরগান। ফর্মহীনতার কারণে বাদ পড়েছেন ররি বার্নস, ডম বেস, ক্রিস জর্ডান ও টম কারান। মঙ্গলবার কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে ইসিবি।

নতুন মৌসুমের চুক্তিতে ৩০ জন ক্রিকেটারের নাম রয়েছে। দীর্ঘদিন ইনজুরির কারণে মাঠের বাইরে থাকলেও চুক্তিতে ফিরেছেন জফরা আর্চার। ডাক পাওয়া ক্রিকেটারদের মধ্যে রয়েছেন বেন ফোকস, হ্যারি ব্রুক্স ও রিস টপলি।

এক নজরে চুক্তিতে থাকা ক্রিকেটাররা-

পূর্ণাঙ্গ চুক্তিতে যারা- মঈন আলী, জেমস অ্যান্ডারসন, জফরা আর্চার, জনি বেয়ারস্টো, স্টুয়ার্ট ব্রড, জস বাটলার, জ্যাক ক্রলি, স্যাম কারান, বেন ফোকস, জ্যাক লিচ, লিয়াম লিভিংস্টোন, অলি পোপ, আদিল রশিদ, ওলি রবিনসন, জো রুট, বেন স্টোকস, ক্রিস ওকস ও মার্ক উড।

ইনক্রিমেন্ট কন্ট্রাক্ট- হ্যারি ব্রুক্স, ডেভিড মালান, ম্যাথু পটস, জেসন রয়, রিস টপলি ও ডেভিড উইলি।

পেস বোলিং ডেভলপমেন্ট কন্ট্রাক্ট- ব্রেডন কার্স, ম্যাথু ফিশার, সাকিব মাহমুদ, ক্রেইগ ওভারটন, জেমি ওভারটন ও ওলি স্টোন।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম