শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

>> দিল্লিতে অবস্থানরত হাসিনা আর রাজনীতিতে ফিরতে পারবেন না: স্বরাষ্ট্রমন্ত্রী

>> রিপাবলিকানদের ভরাডুবিতে বড় ক্ষতি হলো ইলন মাস্কের

আপনি পড়ছেন : ক্রীড়া

বিশ্বকাপের খেলা দেখা যাবে মোবাইলে


DhakaReport24.com || 2022-10-06 19:36:45
বিশ্বকাপের খেলা দেখা যাবে মোবাইলে

টেলিভিশনের পাশাপাশি এবার মোবাইলেও ফিফা বিশ্বকাপের খেলা দেখার সুব্যবস্থা রয়েছে। কাতার বিশ্বকাপ দেখানোর টেলিভিশন স্বত্ব কিনেছে রিলায়্যান্স গ্রুপ। খেলা দেখা যাবে ‘স্পোর্টস ১৮’ চ্যানেলে। এর পাশাপাশি ‘জিয়ো সিনেমা’-তেও দেখা যাবে বিশ্বকাপ। অর্থাৎ মোবাইলে এই অ্যাপ থাকলেই যে কোনো জায়গায় বসে কাতার বিশ্বকাপের খেলা দেখা যাবে।

স্পোর্টস ১৮ জানিয়েছে, জিয়ো পরিষেবা নেই এমন মোবাইলেও জিয়ো সিনেমা অ্যাপ ইনস্টল করা যাবে। সকল টেলিকম পরিষেবার গ্রাহকরা জিয়ো সিনেমা অ্যাপ শীঘ্রই আইওএস ও অ্যান্ড্রয়েড ফোনে ডাউনলোড করতে পারবেন। ২০ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত বিশ্বকাপ দেখার সুবিধা পাবেন তারা। 

খেলা দেখার পাশাপাশি জিয়ো সিনেমাতে ইংরেজি, হিন্দি, তামিল, মালয়ালম ও বাংলা ভাষায় ধারাভাষ্য শুনতে পাবেন দর্শকরা।

স্পোর্টস ১৮ এর সিইও অনিল জয়রাজ বলেন, আমরা চাই গ্রাহক ডিজিটাল মাধ্যম ও টেলিভিশনে বিশ্বস্তরের খেলা দেখার সুবিধা পাক। আমরা দর্শকদের খেলা দেখার অভিজ্ঞতাকে আরও ভালো করতে চাই। 
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম