শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

>> দিল্লিতে অবস্থানরত হাসিনা আর রাজনীতিতে ফিরতে পারবেন না: স্বরাষ্ট্রমন্ত্রী

>> রিপাবলিকানদের ভরাডুবিতে বড় ক্ষতি হলো ইলন মাস্কের

আপনি পড়ছেন : ক্রীড়া

হৃদরোগে পাকিস্তানি পেসারের অকাল মৃত্যু


DhakaReport24.com || 2022-09-30 20:37:00
হৃদরোগে পাকিস্তানি পেসারের অকাল মৃত্যু

হৃদরোগে আক্রান্ত হয়ে রোগে মারা গেছেন পাকিস্তানের পেসার শাহজাদ আজম। বাবর আজমদের হয়ে আন্তর্জাতিক ম্যাচ না খেললেও ঘরোয়া ক্রিকেটে পরিচিত মুখ ছিলেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৩৬ বছর। 

শাহজাদের মৃত্যুর বিষয়টি সামাজিক মাধ্যমে নিশ্চিত করেছেন পাকিস্তানের ক্রিকেট বিশেষজ্ঞ ফারহান নিসার। টুইটারে তিনি লিখেছেন, ‘ইসলামাবাদের ৩৬ বছর বয়সী ফাস্ট বোলার শাহজাদ আজম হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে আজ সকালে মারা গেছেন।’

পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে অনেক বছর ধরে খেললেও জাতীয় দলের জার্সি গায়ে জড়ানো হয়নি আজমের। প্রথম শ্রেনির ক্রিকেটে ৯৫ ম্যাচ খেলা আজমের উইকেট সংখ্যা ৩৮৮টি। এছাড়া লিস্ট এ ও টি-টোয়েন্টি মিলিয়ে আরও ৮৩টি ম্যাচ খেলেছেন তিনি। পাকিস্তান সুপার লিগে ইসলামাবাদের হয়ে খেলতেন তিনি। ২০১৮ সালে সর্বশেষ ঘরোয়া ক্রিকেটে খেলেছিলেন আজম।

আজমেরর অকালমৃত্যুতে শোক প্রকাশ করেছেন পাকিস্তানের সাবেক ও বর্তমান বেশকিছু ক্রিকেটার। তালিকায় আছেন ইয়াসির আরাফাত, সোহেল তানভীর, সরফরাজ আহমেদ, ওয়াহাব রিয়াজ ও শান মাসুদসহ অনেকেই।

সতীর্শাথের বিদায়ে শোক প্রকাশ করতে গিয়ে শান মাসুদ তার টুইটারে লিখেছেন, ‘জীবন খুবই অনিশ্চিত। আমার প্রিয় বন্ধু রানা  শাহজাদ আজম ও তার পরিবারের জন্য দোয়া করবেন। এখনো বিশ্বাস করতে পারছি না যে ও আর নেই।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম