শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

>> ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

>> ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতর বাসে আগুন

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

আপনি পড়ছেন : ক্রীড়া

লন্ডনের হোটেলে সর্বস্ব লুট ভারতীয় ক্রিকেটারের


DhakaReport24.com || 2022-09-27 11:36:30
লন্ডনের হোটেলে সর্বস্ব লুট ভারতীয় ক্রিকেটারের

সদ্যসমাপ্ত ইংল্যান্ড সফরের অভিজ্ঞতা মোটেই ভালো হলো না ভারতীয় মহিলা ক্রিকেট দলের উইকেটকিপার-ব্যাটার তানিয়া ভাটিয়ার। লন্ডনে টিম হোটেলে থাকা অবস্থায় ‘সর্বস্ব’ লুট হয়ে গেল তার।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার জন্য হরমনপ্রীতরা উঠেছিলেন লন্ডন ম্যারিয়ট হোটেল মাইডা ভেলে। আর এই হোটেলের ঘর থেকেই তানিয়ার ব্যাগ চুরি হয়ে গেল। ব্যাগের মধ্যেই ছিল টাকাপয়সা, কার্ড, গহনাগাটি ও একাধিক ঘড়ি। এরকম ভয়ংকর অভিজ্ঞতার কথা তানিয়া সোমবার বিকেলে টুইট করেন তিনি। অপ্রত্যাশিত ঘটনার জন্য তিনি হোটেল কর্তৃপক্ষকে দায়ি করেছেন। ইংল্যান্ড ক্রিকেট বোর্ডকেও টুইটারে ট্যাগ করেছেন তানিয়া।

তানিয়া এদিন টুইটারে লিখেছেন, ‘ম্যারিয়ট হোটেল লন্ডন মাইডা ভেল ম্যানেজমেন্টের আচরণে আমি স্তম্ভিত ও হতাশ। কেউ আমার ব্যক্তিগত রুমে ঢুকে আমার ব্যাগ চুরি করেছে। ব্যাগের মধ্যে নগদ অর্থ, কার্ড, একাধিক ঘড়ি ও গহনা ছিল। ভারতীয় মহিলা ক্রিকেট দলের সঙ্গে এই হোটেলেই আমি ছিলাম। একেবারেই নিরাপদ নয়। আশা করি দ্রুত এই বিষয়ে তদন্ত হবে এবং সমাধান হবে। ইসিবি ক্রিকেটের পছন্দের হোটেলে এরকম নিরাপত্তাহীনতা চমকে দেওয়ার মতো। আশা করি তারা এই বিষয়ে অবগত হবে।’ 

ম্যারিয়ট হোটেল কর্তৃপক্ষ তানিয়াকে টুইট করে জানিয়েছে যে, বিস্তারিত তথ্য ইমেইল মারফত পাঠাতে। তারা যথাযথ ব্যবস্থা নেবে। তানিয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজের একটি ম্যাচও খেলার সুযোগ পাননি। গত ৬ সেপ্টেম্বর তানিয়া দেশের জার্সিতে শেষ টি-২০ ম্যাচ খেলেছেন। তানিয়া এখনও পর্যন্ত ভারতের হয়ে ১৯টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। কুড়ি ওভারের ক্রিকেটে ৫৩ বার মাঠে নেমেছেন নীল জার্সিতে।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম