শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

>> ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

>> ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতর বাসে আগুন

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

আপনি পড়ছেন : ক্রীড়া

কাতার বিশ্বকাপের পরিকল্পনা জানালেন মেসি


DhakaReport24.com || 2022-09-24 19:36:00
কাতার বিশ্বকাপের পরিকল্পনা জানালেন মেসি

হন্ডুরাসকে হারানোর ম্যাচে মেসি নিজে করেছেন জোড়া গোল। কাতার বিশ্বকাপের আগে নিজের এমন ফর্মে মেসি খুশি। জানালেন বিশ্বকাপের আগের দিনগুলোতে কী করতে চান সেই কথা।

মেসি বলেন ‘বিশ্বকাপ আসছে মানে বিপুল প্রত্যাশা, প্রবল উদ্দীপনা আর দুশ্চিন্তা। তবে একই সঙ্গে এটি শান্ত থাকারও সময়। এখনো কিছুটা সময় আছে। ক্লাব ফুটবলে আমাদের ভালো খেলতে হবে, যেন বিশ্বকাপের আগে সঠিক জায়গায় থাকতে পারি। এটা সত্যি যে আমরা এখন সমষ্টিগত হিসেবে, জাতীয় দল হিসেবে ভালো খেলছি। বিশ্বকাপ পর্যন্ত এভাবেই খেলে যেতে চাই।’

মেসি আরও বলেন, ‘আমাদের অনুভূতি আর তাদের (সমর্থক) অনুভূতি একই। তবে ওই যে বললাম, শান্তও থাকতে হবে। যদিও আমাদের ভালো একটা দল আছে, কিন্তু মনে রাখতে হবে, বিশ্বকাপ সব সময়ই বিশেষ কিছু! এখানে ধাপে ধাপে এগোতে হবে।’

নিজে পথ হারাননি উল্লেখ করে মেসি বলেন, ‘এ বছর ভিন্নভাবে ফিরেছি। ক্লাবে, লকার রুমে, খেলার মধ্যে, সতীর্থদের সঙ্গে আরও মানিয়ে নিয়েছি। আসলেই আমার এখন ভালো লাগছে। নিজেকে আবার উপভোগ করতে পারছি।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম