শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

>> ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

>> ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতর বাসে আগুন

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

আপনি পড়ছেন : ক্রীড়া

টেনিস থেকে অবসর: রজার ফেদেরার


DhakaReport24.com || 2022-09-24 16:27:30
টেনিস থেকে অবসর: রজার ফেদেরার

গ্রেটদের চেয়েও যে তিনি আরও গ্রেট, গ্র্যান্ড স্ল্যামের হিসেব কষে তা বোঝা যাবে না। পদক তো সবসময় জীবনের গল্প বলে না। পরিসংখ্যানের বিচারে তো সব রায় দিতে পারে না মহাকাল।

রজার ফেদেরারও তেমনই, টেনিস কোর্ট আর জীবনের নানা উত্থান-পতনে তিনি হয়ে উঠেছেন টেনিসের মহাতারকা। নিজেকেই নিজে ছাড়িয়ে গেছেন বহুবার। তবুও নক্ষত্রদেরও তো মরে যেতে হয়, কবি জীবনানন্দের বলে দেওয়া সেই সত্য মেনেই আপন কক্ষপথ ছাড়লেন রজার ফেদেরার। যাওয়ার সময় বলে গেলেন তার মনের কোণে লুকিয়ে থাকা কথা।

ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলে মাইক্রোফোন হাতে নিয়ে লম্বা দীর্ঘশ্বাস, তারপর ফেদেরার বললেন, ‘কোনোমতে কেটে গেল, তাই না? আমি খুশি। তোমাদের যেমন বলছিলাম। আমার কোনো দুঃখ নেই।’

কোনো দুঃখ নেই সেই কথার মাঝেই তো জীবনের সব দুঃখরা ভর করে। সেই দুঃখ চেপেই তিনি বললেন, ‘আরো একবার জুতোর ফিতেটা বাঁধলাম। যাই করলাম, শেষবারের মতো করলাম। সমর্থক, বন্ধু, পরিবার, সতীর্থদের পাশে পেয়ে দারুণ লাগছে। 

ঢাকারিপোর্ট২৪.কম/নোমান/আরএএম