শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতর বাসে আগুন

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

আপনি পড়ছেন : ক্রীড়া

টি-টোয়েন্টিতে বিশ্বরেকর্ড গড়লেন রোহিত শর্মা


DhakaReport24.com || 2022-09-24 16:00:00
 টি-টোয়েন্টিতে বিশ্বরেকর্ড গড়লেন রোহিত শর্মা

বৃষ্টির কারণে ৮ ওভারে নেমে আসলো কুড়ি ওভারের ম্যাচটি। যে ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৬ উইকেটে জিতেছে ভারত। আর মাত্র ৮ ওভারের ম্যাচেই বিশ্বরেকর্ডটি গড়ে ফেললেন ভারত দলের অধিনায়ক রোহিত শর্মা।অবশ্য এ ম্যাচের আগেই রেকর্ডের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে ছিলেন রোহিত।

শুক্রবার নাগপুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হয় ভারত।  ম্যাচে রোহিত শর্মার ঝড়ো ব্যাটিংয়ে নাস্তানাবুদ হয় অস্ট্রেলিয়া। 

রোহিত ২০ বলে ৪টি চার ও ৪টি ছক্কায় ৪৬ রানে অপরাজিত থাকেন। আর এরইসঙ্গে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ছক্কা মারার মালিক হয়ে যান রোহিত।  এ ম্যাচের আগে সবচেয়ে বেশি ছয় মারার তালিকায় যৌথভাবে শীর্ষে ছিলেন নিউজিল্যান্ডের মারকুটে ব্যাটার মার্টিন গাপটিল ও রোহিত শর্মা।  দুজনের ছক্কার সংখ্যা ছিল ১৭২। 

তবে শুক্রবার ৪ ছক্কা হাঁকিয়ে সিংহাসনটা নিজের করে নিলেন ভারতের অধিনায়ক (১৭৬টি)। 
সে হিসেবে তালিকায় দ্বিতীয়তে নেমে এলেন গাপটিল। তৃতীয় স্থানটি ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিস গেইলের। টি-টোয়েন্টিতে ক্যারিবীয় জায়ান্টের ছক্কার সংখ্যা ১২৪টি।  

ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ইয়ন মরগান ১২০টি এবং অস্ট্রেলিয়ান অধিনায়ক অ্যারন ফিঞ্চ ১১৯ ছক্কা নিয়ে তালিকায় চতুর্থ ও পঞ্চম অবস্থানে রয়েছেন।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম