শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতর বাসে আগুন

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

আপনি পড়ছেন : ক্রীড়া

মেসির জোড়া গোলে হন্ডুরাসের বিপক্ষে জয় পেল আর্জেন্টিনা


DhakaReport24.com || 2022-09-24 11:16:00
মেসির জোড়া গোলে হন্ডুরাসের বিপক্ষে জয় পেল আর্জেন্টিনা

আন্তর্জাতিক ফুটবলে টানা ৩৪ ম্যাচে পেল আর্জেন্টিনা। মেসির জোড়া গোলে হন্ডুরাসের বিপক্ষে ৩-০ গোলের সহজ নিয়ে মাঠ ছাড়ে মেসিবাহিনী। আর্জেন্টিনার হয়ে অন্য গোলটি করেছেন মিলান ফরোয়ার্ড লাউতারো মার্টিনেজ। 

শনিবার (২৪ সেপ্টেম্বর) কাতার বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে নেমেছিল আর্জেন্টিনা। বিশ্বকাপের আগে হন্ডুরাস ও জ্যামাইকার বিপক্ষে ২৮ সদস্যের আর্জেন্টিনা দলে রীক্ষা-নিরীক্ষা চালাতে চেয়েছিলেন কোচ লিওনেল স্কালোনি। হন্ডুরাসের বিপক্ষে এমন সহজ জয়ে বোধহয় পরীক্ষা করা হয়েই গেল তার।  

মায়ামির হার্ড রক স্টেডিয়ামে মেসি-মার্টিনেজদের খেলা উপভোগ করতে শনিবার মাঠে এসেছিল হাজার হাজার দর্শক। সেই দর্শকদের দারুণ এক ফুটবল উপহার দিল আর্জেন্টিনা।
 
ম্যাচের ১৬ মিনিটেই দলকে এগিয়ে দেন লাউতারো মার্টিনেজ। ২১ মিনিটে মেসি প্রথম সুযোগ পেয়েছিলেন গোলের জন্য। তবে হন্ডুরাস গোলরক্ষক লোপেজ তা ঠেকিয়ে দেন সহজেই। 

প্রথমার্ধের  অতিরিক্ত সময়ে পেনাল্টি পায় আর্জেন্টিনা। পেনাল্টি থেকে ম্যাচে নিজের প্রথম গোল করেন মেসি। ৬৯ মিনিটে আবারো গোল করে আর্জেন্টিনা। এবারের গোল স্কোরারও মেসি। হন্ডুরাসের ডিফেন্ডাররা ভুল করলে ডি-বক্সে বল পেয়ে যান আর্জেন্টাইন তারকা। সেখান থেকে নিজের দ্বিতীয় গোল করেন তিনি। 

এরপর অবশিষ্ট সময় মুহুর্মুহু আক্রমণ করেও গোলের দেখা পায়নি আর্জেন্টিনা। ফিফা র‌্যাঙ্কিংয়ে ৮০তম স্থানে থাকা দল হন্ডুরাসের বিপক্ষে পুরো ম্যাচ জুড়েই ছিল আর্জেন্টিনার দাপট।  

এর আগে শেষবার ২০১৬ সালে হন্ডুরাসের মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা। সেই ম্যাচটিতে হিগুয়েনের গোলে ১-০ ব্যবধানে জিতেছিল আর্জেন্টিনা। দুই প্রীতি ম্যাচের প্রথমটি আজ অনুষ্ঠিত হল। একই মাঠে আগামী বুধবার (২৮ সেপ্টেম্বর)  দ্বিতীয় প্রীতি ম্যাচে জ্যামাইকার মুখোমুখি হবে আর্জেন্টিনা।  

ঢাকারিপোর্ট২৪.কম/আরআইটি/আরএএম