শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতর বাসে আগুন

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

আপনি পড়ছেন : ক্রীড়া

দেশের দ্রুততম মানব ইমরানুর, মানবী শিরিন


DhakaReport24.com || 2022-09-23 21:29:00
দেশের দ্রুততম মানব ইমরানুর, মানবী শিরিন

জাতীয় গ্রীষ্মকালীন অ্যাথলেটিক্সে প্রবাসী অ্যাথলেট ইমরানুর রহমান ১০.২৯ সেকেন্ড টাইমিং করে বাংলাদেশের দ্রুততম মানবের খেতাব ধরে রেখেছেন।

গত মাসে অনুষ্ঠেয় ইসলামিক সলিডারিটি গেমসে ষষ্ঠ স্থান লাভ করেছিলেন ইমরানুর রহমান ৷ সেই গেমসে তিনি ১০.০২ সেকেন্ড টাইমিং করে তাক লাগিয়ে দেন সবাইকে ৷ ইসলামিক সলিডারিটি গেমসের চেয়ে এই সামারে কিছুটা বেড়েছে বৃদ্ধি পেয়েছে তার টাইমিং। গত জাতীয় চ্যাম্পিয়নশিপে অবশ্য এরচেয়েও কম টাইমিং ছিল তার।

নিজের সেরা টাইমিং ছুঁতে পারেননি ইমরানুর, তবে দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশ নৌবাহিনীর ইসমাইলের টাইমিং তার চেয়ে অনেক বেশি। সেনাবাহিনীর ইমরানের টাইমিং যেখানে ১০.২৯ সেখানে নৌবাহিনীর ইসমাইলের ১০.৭০।

এই বছর জানুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় অ্যাথলেটিক্সে সুমাইয়া দেওয়ান দ্রুততম মানবী হয়েছিলেন। গ্রীষ্মকালীন অ্যাথলেটিক্সেই নিজের শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার করেছেন শিরিন আক্তার। রেকর্ড ১১.৯৫ সেকেন্ড টাইমিং দৌড়ে তিনি নিজের দ্রুততম মানবীর খেতাব ফিরে পেয়েছেন।

অ্যাথলেটিকস ও সাঁতারের জাতীয় প্রতিযোগিতা মানেই টাইমিং নিয়ে প্রশ্ন। গত জাতীয় প্রতিযোগিতার মতো এই প্রতিযোগিতাও হয়েছে ইলেকট্রনিক টাইমিংয়ে। দ্রুততম মানবী শিরিন তার ১০০ মিটার ইভেন্টে সেরা টাইমিং করেছেন। এই ইভেন্টে আগের সেরা টাইমিং ছিলো ১১.৯৯। সেটা ছিলো ২০১৬ সালে গৌহাটি সাফ গেমসে। এবারের সামারে এই অ্যাথলেটের টাইমিং ছিল ১১.৯৫। দ্বিতীয় হওয়া সুমাইয়া দেওয়ানের টাইমিং ১২.০৯।

ঢাকারিপোর্ট২৪.কম/আরআইটি/আরএএম