শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

>> দিল্লিতে অবস্থানরত হাসিনা আর রাজনীতিতে ফিরতে পারবেন না: স্বরাষ্ট্রমন্ত্রী

>> রিপাবলিকানদের ভরাডুবিতে বড় ক্ষতি হলো ইলন মাস্কের

আপনি পড়ছেন : ক্রীড়া

মুস্তাফিজের সেরাটা দেওয়া এখনো বাকি:হাবিবুল বাশার


DhakaReport24.com || 2022-09-10 21:14:00
মুস্তাফিজের সেরাটা দেওয়া এখনো বাকি:হাবিবুল বাশার

টি-টোয়েন্টি ক্রিকেটে পেসার মুস্তাফিজুর রহমান আর আগের সেই ছন্দে নেই। ফিজের সেই কাটার কিংবা স্লোয়ার কোনো কিছুই বিচলিত করছে না প্রতিপক্ষের ব্যাটারদের। অনেকেই বলছেন ফুরিয়ে যেতে বসেছেন মুস্তাফিজ। যদিও এসব কথা একেবারেই মানতে নারাজ জাতীয় দলের অন্যতম নির্বাচক হাবিবুল বাশার সুমন। 

আজ শনিবার শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সুমন মুখোমুখি হন গণমাধ্যমের। সেখানেই মুখ খুললেন পেসার মুস্তাফিজ প্রসঙ্গে। তার সাম্প্রতিক পারফর্ম নিয়ে চিন্তিত কি না জানতে চাওয়া হলে নির্বাচক সুমন জানান, সে পরীক্ষিত ক্রিকেটার, চিন্তিত হওয়ার কিছু নেই। তার এখনো অনেক কিছু দেওয়ার বাকি।

হাবিবুল বাশার সুমন বলেন, ‘মুস্তাফিজ আমাদের একজন অভিজ্ঞ পরীক্ষিত ক্রিকেটার। যদিও সাম্প্রতিক সময়ে দেশের বাইরে সে খুব একটা ভালো করতে পারছে না। অবশ্য আমি এখনো বিশ্বাস করি, মুস্তাফিজের সেরাটা দেওয়ার বাকি রয়েছে। বিশ্বকাপের মতো বড় মঞ্চে ফিজের মতো ক্রিকেটার অনেক গুরুত্বপূর্ণ। স্টক বল কিংবা কাটার বল ছাড়াও মুস্তাফিজ এখন বিভিন্ন ধরনের ডেলিভারি নিয়ে কাজ করছে। আশা করছি বিশ্বকাপে ও সাফল্য পাবে।’

সর্বশেষ এশিয়া কাপে দেখা গেছে পেসাররা দলের জন্য ভালো সুযোগ তৈরি করে দিতে পারেনি। উল্টো অতিরিক্ত রান দিয়ে ম্যাচ থেকে বাংলাদেশকে ছিটকে দিয়েছে। যদিও এসব নিয়ে ভাবছেন না নির্বাচক সুমন। জানালেন, টাইগারদের পেস ইউনিট শক্তিশালী।

সুমন বলছিলেন, ‘এশিয়া কাপে পেসাররা ভালো করতে না পারলেও আমি এটা নিয়ে চিন্তিত নই। খেয়াল করে দেখবেন দক্ষিণ আফ্রিকা সিরিজ, এরপর ওয়েস্ট ইন্ডিজ সিরিজ-  সব জায়গাতেই কিন্তু পেসাররা ভালো করেছে। আমাদের পেস ইউনিট বেশ শক্তিশালী এখন।’

আগামী মাসে অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠিত হবে। সে কারণে দলে একজন বাড়তি পেসার থাকবে বলে নিশ্চিত করেছেন নির্বাচক সুমন- ‘টি-টোয়েন্টি বিশ্বকাপ যেহেতু অস্ট্রেলিয়ার মাটিতে, সে কারণে একজন বাড়তি পেসার নিয়ে যেতে হবে আমাদের। এশিয়ার মধ্যে খেলা হলে যেমন একজন বাড়তি স্পিনার দলে থাকে, ঠিক তেমন।’
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম