শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

>> ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

>> ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতর বাসে আগুন

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

আপনি পড়ছেন : ক্রীড়া

পাকিস্তানকে ৬ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ


DhakaReport24.com || 2022-09-10 15:25:30
পাকিস্তানকে ৬ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

মালদ্বীপকে উড়িয়ে দিয়ে নারী সাফ চ্যাম্পিয়নশিপ শুরু করা বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের বিপক্ষেও সহজ জয়। তৃতীয় মিনিটেই মিলল গোল। উঁকি দিল ভুটানের সেই স্মৃতি। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে পাসিং ফুটবলে গোলের ফুল ফোটাতে শুরু করলেন সাবিনা খাতুন-মনিকা চাকমারা। হ্যাটট্রিক পূরণের আনন্দে ডানা মেললেন অধিনায়ক। ভুটানের মাটিতে সেই গোল উৎসবের পুনরাবৃত্তি না হলেও পাকিস্তানকে ঠিকই উড়িয়ে দিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের সেমি-ফাইনালে এক পা দিয়ে রাখল গোলাম রব্বানী ছোটনের দল।

নেপালের কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে শনিবার গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে ৬-০ গোলে জিতেছে বাংলাদেশ। মালদ্বীপকে ৩-০ গোলে হারিয়ে পথচলা শুরু করা দল টানা দুই জয়ে সেরা চারের পথে এগিয়ে গেল অনেকটাই।সাফ চ্যাম্পিয়নশিপে এই প্রথম মুখোমুখি বাংলাদেশ ও পাকিস্তান। প্রথম সাক্ষাতেই সাবিনা-স্বপ্নারা বুঝিয়ে দিয়েছেন দুই দেশের নারী ফুটবলের শক্তি পার্থক্য।

দ্বিতীয় গোল পেতে বাংলাদেশকে আরও ৩০ মিনিটের মতো অপেক্ষা করতে হয়। সংঘবদ্ধ আক্রমণ থেকে মারিয়া মাঝ মাঠ থেকে বল নিয়ে সাবিনাকে দেন। সাবিনা দুই ডিফেন্ডারকে কাটিয়ে বল ঠেলে দিলে সিরাত জাহান স্বপ্না প্লেসিং শটে ব্যবধান দ্বিগুণ করেন।

মিনিট দুয়েক পরই আবার গোল বাংলাদেশের। মনিকা চাকমার পাস ধরে বক্সের ভেতরে দাঁড়িয়ে আলতো শটে বল জালে জড়ান সাবিনা খাতুন। আখির খাতুনের লম্বা পাস ধরে ডান প্রান্ত দিয়ে সানজিদা আক্তার ক্রস নিলে পোস্টের ঠিক সামনে থেকে আলতো টোকায় নিজের দ্বিতীয় গোল করেন সাবিনা খাতুন।

রেফারির শেষ বাঁশিতে ৬-০ গোলের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

 ঢাকারিপোর্ট২৪.কম/নোমান/আরএএম