শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

>> ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

>> ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতর বাসে আগুন

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

আপনি পড়ছেন : ক্রীড়া

সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ, সতর্ক কোহলি


DhakaReport24.com || 2022-09-09 19:03:45
সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ, সতর্ক কোহলি

এশিয়া কাপের সুপার ফোরের আফগানিস্তানের বিপক্ষের ম্যাচে ৬১ বলে ২০০ স্ট্রাইকরেটে ১২২ রান করেছে বিরাট কোহলি। ২০১৯ সালের পর এই প্রথম ক্রিকেটের যেকোনো ফরম্যাটে সেঞ্চুরির দেখা পেলেন কোহলি, আর টি-টোয়েন্টিতে এটা তার প্রথম সেঞ্চুরি।

স্বাভাবিক ফর্মে না থাকলেও একটা ম্যাচ ছাড়া এশিয়া কাপের সব ম্যাচেই রান পেয়েছেন কোহলি। দল এশিয়া কাপের ফাইনালে যেতে পারেনি, এই ভেবে গালে হাত দিয়ে দুঃশ্চিন্তা করার সময় নেই কোহলিদের। মাস দেড়েক পরেই অস্ট্রেলিয়ায় বসছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। আর আসন্ন বিশ্বকাপ নিয়ে এখনই সতর্ক অবস্থানে বিরাট কোহলি।

ভারতীয় ক্রিকেট বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা এক ভিডিওতে আসন্ন বিশ্বকাপ নিয়ে কথা বলেছেন বিরাট কোহলি, এসময় তার সাথে ছিলেন বর্তমান অধিনায়ক রোহিত শর্মাও।
তিনি বলেন, ‘আমরা নকআউট পর্বে (এশিয়া কাপ) একটা এক্সপোজার পেয়েছিলাম, তাই চাপেও পড়েছিলাম। তবে আমাদের লক্ষ্য অস্ট্রেলিয়া বিশ্বকাপ। আমরা দল হিসেবে উন্নতি করছি। যে ম্যাচগুলো আমাদের পক্ষে যায়নি সেগুলো থেকে আমরা শিখব।’

কোহলি আরও বলেন, ‘আমি আগামী কয়েক মাসকে একটি দুর্দান্ত সময় হিসাবে দেখছি যেখানে আমরা মানসম্পন্ন দল হয়ে খেলব, আমরা অস্ট্রেলিয়ায় যাব, আমাদের প্রস্তুতির সময় আছে এবং আমার কোন সন্দেহ নেই যে আমরা বিশ্বকাপের প্রথম খেলায় পুরোপুরি প্রস্তুত হয়েই মাঠে নামবো।’
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম