শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

>> ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

>> ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতর বাসে আগুন

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

আপনি পড়ছেন : ক্রীড়া

আইসিসি’র শাস্তি পেল আসিফ ও ফরিদ


DhakaReport24.com || 2022-09-09 11:57:00
আইসিসি’র শাস্তি পেল আসিফ ও ফরিদ

এশিয়া কাপের হাই বোল্টেজ ম্যাচে বুধবার আফগানিস্তানের বিপক্ষে শেষ ওভারের রোমাঞ্চকর লড়াইয়ে ১ উইকেটে জিতে ফাইনালে জায়গা নেয় পাকিস্তান। ম্যাচের শেষ সময় প্রতি মুহূর্ত ছিলো উত্তেজনায় ভরপুর। তবে আসিফ আলী ও ফরিদ আহমেদের মধ্যে যে উত্তেজনা ছড়ায় সেটি ছিল বেশ দৃষ্টিকটু।

তাই এই দুই খেলোয়াড়কে শাস্তি প্রদান করেছে আইসিসি। আইসিসি'র আইন অনুযায়ী শৃঙ্খলা ভঙ্গের লেভেল ওয়ান ভঙ্গ হওয়ায় পাকিস্তানের আসিফ ও আফগানিস্তানের ফরিদের ম্যাচ ফি'র ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে।

এ বিষয়ে গতকাল বৃহস্পতিবার আইসিসি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার রাতের ঘটনায় আসিফ আলী ও ফরিদ আহমেদকে ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে। জরিমানার সঙ্গে দুজনে একটি করে ডিমেরিট পয়েন্টও পাচ্ছেন। তবে ম্যাচ শেষে দুই অভিযুক্ত ক্রিকেটার নিজেদের অপরাধ ও শাস্তি মেনে নেয়ায় প্রয়োজন হয়নি আনুষ্ঠানিক।

শারজায় আফগানদের বাঁচা মরার ম্যাচটা তখন পেন্ডুলামের মতো দুলছিলো। ১৩০ রানের লক্ষ্য ব্যাট করতে নেমে তার আগেই স্বীকৃত ব্যাটারদের হারিয়ে দিশেহারা পাকিস্তান। ছিলেন কেবল আসিফ আলী। তবে ম্যাচের ১৯তম ওভারের পঞ্চম বলে আসিফকে আউট করে কি যেন একটা বলেন ফরিদ। যা শুনে আসিফ ঘুরে দাঁড়িয়ে ব্যাট দিয়ে মারার ভঙ্গি করেন। অনেকটা হাতাহাতির পর্যায়ে চলে যায় দুজন। এসময় অন্য খেলোয়াড় ও আম্পায়াররা পরিস্থিতি শান্ত করেন।

শেষ পর্যন্ত উত্তেজনার এই ম্যাচটা পাকিস্তান জিতে নেয় নাসিম শাহ'র দুই ছক্কায়।

ঢাকারিপোর্ট২৪.কম/নোমান/আরএএম