শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

>> দিল্লিতে অবস্থানরত হাসিনা আর রাজনীতিতে ফিরতে পারবেন না: স্বরাষ্ট্রমন্ত্রী

>> রিপাবলিকানদের ভরাডুবিতে বড় ক্ষতি হলো ইলন মাস্কের

আপনি পড়ছেন : ক্রীড়া

পাকিস্তানের বিপক্ষে মাঠে নামলেই ‘সেঞ্চুরি’ করবেন কোহলি


DhakaReport24.com || 2022-08-27 17:18:30
পাকিস্তানের বিপক্ষে মাঠে নামলেই ‘সেঞ্চুরি’ করবেন কোহলি


এ মুহূর্তে ক্রিকেটবিশ্বের অন্যতম প্রশ্ন - কবে রানে ফিরবেন বিরাট কোহলি? দীর্ঘসময় যাবত রানখরায় ভুগছেন এই ভারতীয় ব্যাটিং সেনসেশন।

ফর্মহীনতায় প্রায় এক মাস বিশ্রামে ছিলেন কোহলি। ওয়েস্ট ইন্ডিজ এবং জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে অংশ নেননি তিনি।  ভক্ত-অনুরাগীদের আশা বিরতি থেকে ফিরে এশিয়া কাপেই রানে ফিরবেন কোহলি।  ফর্মে ফিরতে মরিয়া কোহলি নিজেও।  

এমন পরিস্থিতিতে সামনে এলো এক পরিসংখ্যান।  যা বলছে, এশিয়া কাপে আগামীকাল পাকিস্তানের বিপক্ষে মাঠে নামলেই সেঞ্চুরি করবেন কোহলি।  এটা একেবারে নিশ্চিত! এছাড়া ক্রিকেট ইতিহাসে গড়বেন অনন্য এক নজির, যে নজির কোহলির আগে শুধুমাত্র রয়েছে নিউজিল্যান্ডের রস টেলরের।

বিষয়টি হচ্ছে, রোববার ক্যারিয়ারের ১০০তম টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নামছেন কোহলি।  রানের সংখ্যায় নয়; ম্যাচসংখ্যায় সেঞ্চুরি হাঁকাবেন ভারতের সাবেক অধিনায়ক।  আর বিশ্বে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটের প্রতিটি ফরম্যাটে ১০০ ম্যাচ খেলার নজির গড়া হবে সেদিন কোহলির।

২০২০ সালে নিউজিল্যান্ডের রস টেলর প্রথম ক্রিকেটার হিসেবে এই মাইলফলক স্পর্শ করেন।  এবার দ্বিতীয় তারকা হিসেবে কোহলি সেই মাইলফলক ছুঁতে চলেছেন।  আর কোনো ক্রিকেটার এই মাইলফলক স্পর্শ করতে পারেননি এখনও।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম