শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

>> দিল্লিতে অবস্থানরত হাসিনা আর রাজনীতিতে ফিরতে পারবেন না: স্বরাষ্ট্রমন্ত্রী

>> রিপাবলিকানদের ভরাডুবিতে বড় ক্ষতি হলো ইলন মাস্কের

আপনি পড়ছেন : ক্রীড়া

ডোপ টেস্টে পজিটিভ, ১০ মাসের জন্য নিষিদ্ধ শহীদুল


DhakaReport24.com || 2022-07-14 19:52:15
ডোপ টেস্টে পজিটিভ, ১০ মাসের জন্য নিষিদ্ধ শহীদুল
ছবি: সংগৃহীত

ডোপ টেস্টে পজিটিভ হয়েছেন বাংলাদেশি পেসার শহীদুল ইসলাম। যার জন্য এই ক্রিকেটারকে ১০ মাসের জন্য সব ধরণের ক্রিকেট থেকে নিষিদ্ধ করেছে আইসিসি।

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

শহিদুল আইসিসি অ্যান্টি-ডোপিং কোডের ধারা ২.১ ধারা লঙ্ঘনের কারণে এই শাস্তি প্রদান করা হয়েছে। ফলে এই ১০ মাস ক্রিকেট-সম্পর্কিত সমস্ত কার্যক্রম থেকে দূরে থাকতে বলা হয়েছে তাকে।

ডানহাতি এই পেসার গত ৪ মার্চ ঢাকায় একটি আন্তর্জাতিক সিরিজের আগে আইসিসির ডোপিং পরীক্ষায় অংশ নিয়েছিলেন। সেখানে প্রস্রাবের নমুনা প্রদান করার পর, ডোপ টেস্টে পজিটিভ হন।

তিনি নিজের দোষ স্বীকার করে নেয়ায় শাস্তির মেয়াদ কমে ১০ মাস করা হয়েছে। শহিদুল আইসিসিকে সন্তুষ্ট করতে পারেন যে নিষিদ্ধ পদার্থ ব্যবহার করে তার খেলাধুলার পারফরম্যান্স বাড়ানোর কোনো উদ্দেশ্য ছিলো না। অসাবধানতাবশত নিষিদ্ধ পদার্থটি গ্রহণ করেছিলেন তিনি।

নিষেধাজ্ঞার কারণে ২৮ মে ২০২২ থেকে আগামী ২৮ মার্চ ২০২৩ পর্যন্ত ক্রিকেটের সঙ্গে থাকতে পারবেন না বাংলাদেশের হয়ে একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলা এই পেসার।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম