শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

>> দিল্লিতে অবস্থানরত হাসিনা আর রাজনীতিতে ফিরতে পারবেন না: স্বরাষ্ট্রমন্ত্রী

>> রিপাবলিকানদের ভরাডুবিতে বড় ক্ষতি হলো ইলন মাস্কের

আপনি পড়ছেন : ক্রীড়া

ফর্মে ফেরাতে মুমিনুলকে আবার উইন্ডিজ পাঠাবে বাংলাদেশ


DhakaReport24.com || 2022-06-30 10:03:45
ফর্মে ফেরাতে মুমিনুলকে আবার উইন্ডিজ পাঠাবে বাংলাদেশ
ফাইল ছবি

ধারাবাহিক অফ ফর্মের কারণে শুরুতে অধিনায়কত্ব ছাড়তে হলো মুমিনুলকে। জাতীয় দলের সঙ্গে উইন্ডিজে গিয়েও হাসাতে পারেননি নিজের ব্যাট। ফল হিসেবে একাদশ থেকেই বাদ পড়ে গেলেন তিনি। ছন্দে থাকা মুমিনুল কতটা কার্যকরী তা ভালোই জানা ক্রিকেট বোর্ডের। এজন্য তাকে ফর্মে ফেরাতে বাংলাদেশ ‘এ’ দলের সঙ্গে আসন্ন উইন্ডিজ সফরে পাঠানোর ভাবনা বিসিবির।

সভাপতি নাজমুল হাসান পাপন বলছিলেন, ‘অবশ্যই, আমাদের চিন্তা তো থাকবেই (উইন্ডিজে ‘এ’ দলের সফরে)। আমার বলাটা কঠিন কারণ এখনো নির্বাচক, ম্যানেজমেন্ট, কোচদের সাথে কথা বলিনি। তবে আমার স্বাভাবিকভাবেই মনে হয় এটা তো ওর জন্য ভালো সুযোগ হতেই পারে।’

টেস্টে সর্বশেষ ৯ ইনংসে দুই অঙ্ক ছোঁয়া হয়নি মুমিনুলের। অধিনায়কত্ব ছেড়ে উইন্ডিজ সফরে অ্যান্টিগা টেস্টে দুই ইনিংসে করেন ০ ও ৪ রান। আর এতেই বাদ পড়লেন সেন্ট লুসিয়া টেস্ট থেকে। তার ব্যাটে রান দেখার অপেক্ষায় আছে বোর্ড।

পাপন বলছিলেন, ‘কয়েকজন খুবই ভালো খেলোয়াড় কিন্তু এখন ফর্মে নেই। যেমন মুমিনুল। আমি নিশ্চিত, ও ফর্মে ফিরবে। মুমিনুল এতগুলো টেস্ট সেঞ্চুরি করল, এত ভালো একজন ক্রিকেটার যাকে আমরা টেস্ট স্পেশালিষ্ট বলে দিলাম। সে টেস্টের অধিনায়কও হলো। হঠাৎ করে প্রায় এক বছর ধরে বা ১০ ম্যাচ ধরে রান পাচ্ছে না। সে ঘরোয়া ক্রিকেট খেললে অবশ্যই ফর্মে ফিরবে। শুধু আত্মবিশ্বাসের ব্যাপার।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম