শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

>> দিল্লিতে অবস্থানরত হাসিনা আর রাজনীতিতে ফিরতে পারবেন না: স্বরাষ্ট্রমন্ত্রী

>> রিপাবলিকানদের ভরাডুবিতে বড় ক্ষতি হলো ইলন মাস্কের

আপনি পড়ছেন : ক্রীড়া

উইন্ডিজ সফরে ওয়ানডে খেলবেন না সাকিব


DhakaReport24.com || 2022-06-30 08:17:45
 উইন্ডিজ সফরে ওয়ানডে খেলবেন না সাকিব
ফাইল ছবি।

উইন্ডিজ সফর শুরুর আগেই আলোচনা ছিল বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসানকে ঘিরে। ক্যারিবীয় সফরে টেস্ট ও টি-টোয়েন্টি খেললেও ওয়ানডে সিরিজ খেলবেন না তিনি।

সিরিজটি ওয়ানডে সুপার লিগের অংশ নয়, এজন্য সে সময় ছুটি নিতে চান সাকিব। তবে তিন ফরম্যাটের স্কোয়াডেই থাকে তার নাম। সফরে যাওয়ার আগে সাকিব নিজেই জানান, সব ফরম্যাট খেলবেন তিনি। তবে এখন শোনা যাচ্ছে ভিন্ন কথা। ওয়ানডেতে ছুটি চেয়ে আবেদন করেছেন সাকিব। সাকিবের ছুটি চাওয়ার বিষয়টি স্বীকার করলেও এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে আজ বুধবার মিরপুরে এক সংবাদ সম্মেলনে ইতিবাচক ভাবনার কথা জানালেন, বিসিসি সভাপতি নাজমুল হাসান পাপন।

পাপন বলেন, সাকিব যাওয়ার আগে বলেছিল টেস্ট খেলবে না, ওয়ানডে আর টি-টোয়েন্টি খেলবে। আমার সাথে বসার পর বলল খেলবে টেস্ট এবং ওকে তো অধিনায়কই করা হলো। শুনেছি জালাল ভাইকে (জালাল ইউনুস, ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান) বলেছে, ও ওয়ানডে সিরিজে নাও খেলতে পারে। আগেই বলেছে। যেহেতু এখনো বোর্ডের সাথে কথা বলেনি (আনুষ্ঠানিকভাবে), হয়ত আজ-কালকের মধ্যে জানলে বুঝতে পারব।’
বোর্ড মনে করছে, সুপার লিগের অংশ নয় এমন সিরিজগুলোতে সাকিব আল হাসান, তামিম ইকবালদের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা না খেলতে চাইলে বরং দেশের ক্রিকেটই লাভবান হবে। 
 
পাপনের ব্যাখ্যা, ‘এটাকে আনুষ্ঠানিক ধরতেও পারেন। ও নাকি মৌখিকভাবে জালাল ভাইকে বলেছে, এটা জালাল ভাই বলেছে আমাকে।’

‘যেগুলো র‍্যাঙ্কিংয়ের (আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ, ওয়ানডে সুপার লিগ অর্থে) অংশ না, এসব সিরিজে সিনিয়র ক্রিকেটাররা ছুটি চাইলে ভালো। আমরাও তখন নতুন ছেলেদের সুযোগ দেওয়ার সুযোগ পাব।’

সঙ্গে যোগ করে পাপন বলেন, ‘জানতে হবে ওর জায়গায় খেলোয়াড় আছে কি না বা কারা আছে? সব কিছু চিন্তা করে আমাদের মাথায় আছে। ওদের বিরতি দরকার।’

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম