শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

>> ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

>> ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতর বাসে আগুন

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

আপনি পড়ছেন : ক্রীড়া

ক্যারিবীয়ায় টাইগারদের পদ্মা সেতুর উদ্বোধন উদযাপন


DhakaReport24.com || 2022-06-25 17:23:45
ক্যারিবীয়ায় টাইগারদের পদ্মা সেতুর উদ্বোধন উদযাপন

দেশের ইতিহাসের এই মাহেন্দ্রক্ষণে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল আছে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে। সেন্ট লুসিয়ায় থেকেই উৎসবে শামিল হয়েছে টাইগাররা। কেক কেটে উদযাপন করেছে পদ্মা সেতুর উদ্বোধন।

আজ শনিবার (২৫ জুন) দেশের ইতিহাসের সবচেয়ে বড় যোগাযোগ প্রকল্প পদ্মা সেতু উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আর এদিকে অধিনায়ক সাকিবের নেতৃত্বে বিশাল এক কেক কাটার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের সদস্যসহ কোচিং স্টাফরাও। বিসিবির অফিসিয়াল ফেসবুক পেজে সে অনুষ্ঠানের কয়েকটি ছবি আপলোড করা হয়েছে।

ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশের মধ্যকার চলতি টেস্ট সিরিজের নামকরণও করা হয়েছে পদ্মা সেতুর নামে। টেস্ট সিরিজের প্রেজেন্টেড স্পন্সর বাংলাদেশি টেক জায়ান্ট ওয়ালটন। সিরিজের আনুষ্ঠানিক নাম ‘পদ্মা ব্রিজ ড্রিম ফুলফিলড ফ্রেন্ডশিপ টেস্ট সিরিজ প্রেজেন্টেড বাই ওয়ালটন।’

আজ পদ্মা সেতু উদ্বোধনের মধ্য দিয়ে বাংলাদেশের দীর্ঘ প্রতীক্ষার অবসান হলো। উন্মোচিত হলো যোগাযোগের নতুন দিগন্ত।

ঢাকারিপোর্ট২৪.কম/এএইচ/আরএএম