শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

>> ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

>> ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতর বাসে আগুন

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

আপনি পড়ছেন : ক্রীড়া

উইন্ডিজের উদ্দেশে দেশ ছাড়লেন মাহমুদুল্লাহরা


DhakaReport24.com || 2022-06-24 10:16:30
উইন্ডিজের উদ্দেশে দেশ ছাড়লেন মাহমুদুল্লাহরা
ফাইল ছবি।

ওয়েস্ট ইন্ডিজ সফরে ২ টেস্টের সঙ্গে সমান ৩টি করে টি-টোয়েন্টি আর ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। সাদা পোশাকের ফরম্যাট দিয়ে মাঠে গড়িয়েছে দুই দলের লড়াই। যেখানে টেস্ট দলের ক্রিকেটাররা আগেই রওয়ানা করেছেন।এবার তাসকিন আহমেদ ছাড়া বাকি ক্রিকেটাররা দেশ ছাড়লেন।

শেষভাগে এই বহরে ক্যারিবীয় দ্বীপপুঞ্জের উদ্দেশে যাত্রা করেছেন ৫ জন ক্রিকেটার। তারা হলেন; টি-টোয়েন্টি দলের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ, অলরাউন্ডার আফিফ হোসেন, শেখ মেহেদী হাসান, বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ, টপ অর্ডার ব্যাটসম্যান মুনিম শাহরিয়ার। শুক্রবার সকাল ৮টায় বাংলাদেশ বিমানে ঢাকা ছাড়েন তারা।

ঢাকা থেকে মাহমুদুল্লাহদের বহনকারী বিমান সিলেট হয়ে যুক্তরাজ্য থেকে উইন্ডিজ যাবে। তবে এই দলের সঙ্গে যুক্ত হতে পারেননি তাসকিন আহমেদ। সবশেষ ক্রিকেটার হিসেবে আজ রাত ৭.৪০টায় ঢাকা ত্যাগ করবেন ডানহাতি পেসার তাসকিন।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম