শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

>> ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

>> ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতর বাসে আগুন

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

আপনি পড়ছেন : ক্রীড়া

ভারতের বিপক্ষেই খেলবে ভারতের ক্রিকেটার


DhakaReport24.com || 2022-06-23 16:31:00
ভারতের বিপক্ষেই খেলবে ভারতের ক্রিকেটার

ভারত একমাত্র টেস্ট খেলতে পহেলা জুলাই মাঠে নামবে ইংল্যান্ডের বিপক্ষে। তার আগে বৃহস্পতিবার (২৩ জুন) ওয়ার্ম আপ ম্যাচে লেস্টারশায়ারের মুখোমুখি হবে ভারতীয় ক্রিকেট দল। এই ম্যাচে ভারতের বিপক্ষেই খেলবেন ভারতের চার ক্রিকেটার।


লেস্টারের গ্রিস রোডে বিকেল ৪টায় চার দিনের এই ম্যাচে মুখোমুখি হবে দুদল। যেখানে রিশাভ পান্ত, চেতেশ্বর পুজারা, জাসপ্রিত বুমরাহ ও প্রাসিধ কৃষ্ণা খেলবেন লেস্টারের হয়ে। 

তবে স্কোয়াডের বাকি ১১ জন পূর্ণাঙ্গ একাদশ হিসেবেই খেলবেন ম্যাচটি। মূলত দলের সব খেলোয়াড়কে প্রস্তুতির সুযোগ করে দিতেই নেওয়া হয়েছে এমন সিদ্ধান্ত।

গত বছর হওয়া সিরিজের চার ম্যাচের দুটি জিতে ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে ভারত।

চারদিনের প্রস্তুতি ম্যাচে লেস্টারশায়ার স্কোয়াড- স্যাম ইভান্স (অধিনায়ক), রেহান আহমেদ, স্যাম বেটস (উইকেটরক্ষক), ন্যাট বোলি, উইল ডেভিস, জো এভিসন, লুইস কিম্বা, আবি সাকান্দে, রোমান ওয়াকার, চেতেশ্বর পুজারা, রিশাভ পান্ত, জাসপ্রিত বুমরাহ ও প্রাসিধ কৃষ্ণা।


অপরদিকে চারদিনের প্রস্তুতি ম্যাচে ভারতের স্কোয়াড- রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, হনুমা বিহারি, কেএস ভারত (উইকেটরক্ষক), রবিন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ ও উমেশ যাদব।

ঢাকারিপোর্ট২৪.কম/এএইচ/আরএএম