শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

>> ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

>> ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতর বাসে আগুন

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

আপনি পড়ছেন : ক্রীড়া

ছিটকে গেলেন সাইফউদ্দিন


DhakaReport24.com || 2022-06-23 12:30:00
ছিটকে গেলেন সাইফউদ্দিন
ফাইল ছবি।

মোহাম্মদ সাইফউদ্দিন আর তার ইনজুরি যেন প্রতিশব্দ হয়ে উঠেছে। ৮ মাস পর আবার ডাক পান জাতীয় দলে। আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরের টি-টোয়েন্টি আর ওয়ানডে দলে জায়গা পান তিনি। আগামী ২৪ জুন দেশ ছাড়ার কথা ছিল। তবে ইনজুরি ভালো না হওয়ায় বিমানে ওঠার আগেই ক্যারিবীয় সফর থেকে ছিটকে পড়লেন এই মিডিয়াম পেসার অলরাউন্ডার।


 বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটি সূত্র নিশ্চিত করেছে, পিঠের চোট এখনো ভালো না হওয়া বোলিং ফিটনেস নেই সাইফউদ্দিনের। টানা বল করতে পারছেন না। বল করার পর চোটের জায়গায় ব্যথা পাচ্ছেন। এজন্য তাকে নিয়ে আর ঝুঁকিতে যেতে চাচ্ছে না বোর্ড। যদিও ব্যাটিংয়ে খুব বেশি সমস্যা হচ্ছিল না তার, তবে বোলার সাইফউদ্দিন আনফিট হওয়ায় ছিটকে পড়লেন তিনি।


২০১৭ সালে বাংলাদেশ দলে অভিষেকের পর একের পর এক চোটে মাঠের থেকে বাইরেই সময় কাটেছে এই তরুণ ক্রিকেটারের। এই ৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ওয়ানডে আর টি-টোয়েন্টিতে সমান ২৯টি করে ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন এই সাইফউদ্দিন। পিঠের চোট কাটিয়ে এখনো পুরোদমে সুস্থ না হয়েও ডাক পান ক্যারিবীয় সফরে। ফেরার অপেক্ষায় বেশ রোমাঞ্চিত ছিলেন।


বয়সভিত্তিক আর জাতীয় দল মিলিয়ে টেস্ট খেলুড়ে যেসব দেশে খেলা হয়, প্রায় সব দেশেই সফর করেছেন সাইফউদ্দিন। তবে এখনো ক্যারিবীয় দ্বীপপুঞ্জে যাওয়ার হয়নি তার। এবার সেই সুযোগ এসেছিল। এজন্য দেশে বসে সেই সিরিজের প্রস্তুতি শুরু করে দিয়েছিলেন। ইউটিউবে পুরোনো ভিডিও দেখে প্রস্তুত হচ্ছিলেন সাইফউদ্দিন। তবে কাল হলো পুরোনো চোট। আবার ছিটকে গেলেন তিনি।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম