শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

>> ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

>> ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতর বাসে আগুন

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

আপনি পড়ছেন : ক্রীড়া

সাবিনাদের খেলা দেখে দাঁড়াতে পারবেন বন্যার্তদের পাশে 


DhakaReport24.com || 2022-06-22 17:26:00
সাবিনাদের খেলা দেখে দাঁড়াতে পারবেন বন্যার্তদের পাশে 

সিলেট অঞ্চলে ভয়াবহ বন্যাকবলিত বিপর্যন্ত বানভাসি মানুষগুলোর সহযোগিতায় আপনিও এগিয়ে আসতে পারেন এবং সেটা খেলা দেখে।

২৩ ও ২৬ জুন ঢাকার কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে হবে বাংলাদেশ ও মালয়েশিয়া নারী ফুটবল দলের মধ্যে দুটি ফিফা ফ্রেন্ডলি ম্যাচ।


দুই ম্যাচের টিকিট বিক্রির পুরো টাকাই সিলেটের বন্যার্তদের দিয়ে দেবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তাই এই দুই ম্যাচ দেখার টিকিট কিনে আপনিও হতে পারেন সিলেটের বন্যার্তদের সাহায্যকারীর একজন। 

বুধবার (২২ জুন) বাফুফে ভবনে ম্যাচ দুটি উপলক্ষে সংবাদ সম্মেলন আয়োজন করেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন। বাফুফের নারী ফুটবল কমিটির চেয়ারম্যান এবং ফিফা কাউন্সিল মেম্বার মাহফুজা আক্তার কিরণ সংবাদ সম্মেলনে জানিয়েছেন, ‘দুই ম্যাচের টিকিট বিক্রির পুরো টাকা আমরা সিলেটের বন্যার্তদের দিয়ে দেবো। এ জন্য আমি দর্শকদের আহ্বান জানাচ্ছি, আপনারা মাঠে আসুন, টিকিট কিনে খেলা দেখুন। আপনার টিকিট কেনার বিরপরীতে যে ৫০ টাকা আসবে তা চলে যাবে বন্যার্তদের কাছে।’

বাফুফের সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ জানান, বাফুফে শুধু এই দুই ম্যাচের সাধারণ গ্যালারির টিকিট বিক্রি করবে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের টিকিট কাউন্টার, বাফুফের ভবনের সামনে এবং কমলাপুর স্টেডিয়াম থেকে দর্শকরা টিকিট কিনতে পারবেন।

ঢাকারিপোর্ট২৪.কম/এএইচ/আরএএম