শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

>> ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

>> ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতর বাসে আগুন

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

আপনি পড়ছেন : ক্রীড়া

বিশ্বকাপ থেকে বাদ পড়লেন ধাওয়ান


DhakaReport24.com || 2022-06-22 11:25:15
বিশ্বকাপ থেকে বাদ পড়লেন ধাওয়ান
ফাইল ছবি।

গতবছর নানা ঝড়ঝাপটার মধ্যদিয়ে গেছেন ভারতের ওপেনার শিখর ধাওয়ান। রূপকথার গল্পকে হার মানিয়ে যে স্ত্রীকে বিয়ে করেছিলেন, তার সঙ্গে বিবাহবিচ্ছেদও হয়ে যায়। তার কিছুদিন পরই জানতে পারেন, ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে জায়গা হয়নি তার। তবে গত আইপিএলে দারুণ ছন্দে ছিলেন ধাওয়ান। তবুও অস্ট্রেলিয়ায় হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে তাকে দেখছেন না ভারতের কিংবদন্তি খেলোয়াড় সুনীল গাভাস্কার।

সদ্য শেষ হওয়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে জায়গা হয়নি ধাওয়ানের। শুধু তাই নয়, আসন্ন আয়ারল্যান্ড সফরের জন্যও ভারত যে দল ঘোষণা করেছে সেখানেও ধাওয়ানের নাম রাখা হয়নি। যার ফলে সুনীল গাভাস্কার ধরেই নিয়েছেন, অস্ট্রেলিয়ায় হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে জায়গা হবে না অভিজ্ঞ এই ওপেনারের। 

স্টার স্পোর্টসকে ভারতীয় ব্যাটিং কিংবদন্তি বলেছেন, 'যদি তার নাম থাকত (বিশ্বকাপের পরিকল্পনায়), তবে আয়ারল্যান্ডের বিপক্ষে স্কোয়াডেই দেখা যেত। অনেকে ইংল্যান্ডে গেছে এবং সে এই স্কোয়াডে থাকতে পারে। যদি না থাকে, আমি তাকে বিশ্বকাপে দেখি না।'

ধাওয়ান ২০১৪ ও ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছেন। গত বছর হওয়া বিশ্বকাপ আসরে না খেললেও আইপিএলের ফর্ম তাকে আলোচনায় নিয়ে আসে। পাঞ্জাব কিংসের হয়ে ১৪ ম্যাচে তিন ফিফটিতে ১২২.৬৬ স্ট্রাইক রেটে ৪৬০ রান করেন ধাওয়ান। আসরে অষ্টম সর্বোচ্চ রান স্কোরার ছিলেন তিনি।

কিন্তু দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে সুযোগ হয়নি তার। রোহিত শর্মা ও লোকেশ রাহুলের অনুপস্থিতিতে তরুণ রুতুরাজ গায়কোয়াড় ও ইশান কিষানে ভরসা রাখে দল। ৩৬ বছর বয়সী ধাওয়ান ভারতের হয়ে ৬৬টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন। যেখানে ১১ ফিফটিতে তার রান ১৭১৯।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম