শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

>> ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

>> ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতর বাসে আগুন

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

আপনি পড়ছেন : ক্রীড়া

আর্জেন্টিনার বিপক্ষে সেই ম্যাচ কোথায় হবে জানাল ব্রাজিল


DhakaReport24.com || 2022-06-22 09:42:30
আর্জেন্টিনার বিপক্ষে সেই ম্যাচ কোথায় হবে জানাল ব্রাজিল
ফাইল ছবি।

গেলো বছর ৫ সেপ্টেম্বর বিশ্বকাপ বাছাইপর্বে মুখোমুখি হয়েছিল ব্রাজিল আর আর্জেন্টিনা। তবে ব্রাজিলের স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের হস্তক্ষেপে সেই ম্যাচটা স্থগিত হয়ে যায় ম্যাচ শুরুর ৫ মিনিট পরই। গেল মাসে দুই দলকে ফিফা জানিয়ে দিয়েছে, সেই ম্যাচটা খেলতেই হবে। অগত্যা সেই ম্যাচের দিনক্ষণ ঠিক করে ভেন্যু জানিয়ে দিয়েছে ব্রাজিল।

স্থগিত হওয়া সেই ম্যাচটি আগামী ২২ সেপ্টেম্বর খেলতে হবে ব্রাজিল আর আর্জেন্টিনাকে। ভেন্যু থাকছে একই। ব্রাজিল ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে, অ্যারেনা করিন্থিয়ান্সেই হবে সেই ম্যাচটা। 

আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন আর ব্রাজিল ফুটবলের আত্মপক্ষ সমর্থনের পর গত ৯ মে ফিফা আপিল কমিশন ঘোষণা দেয় যে, ম্যাচটা আবারও খেলতে হবে দুই দলকে। জানানো হয়, বিশ্বকাপ বাছাইপর্বের এই তিন পয়েন্টের ফয়সালাটা হবে মাঠেই। যদিও কোনো দিনক্ষণ কিংবা ভেন্যু ঠিক করেনি ফিফা। সেটা ছেড়ে দেওয়া হয় ব্রাজিলের ওপর।

বুধবারের মধ্যে সেই ম্যাচের ভেন্যু ঠিক করে ফিফাকে জানাতে বলা হয়েছিল ব্রাজিলকে। ম্যাচটা আয়োজনের জন্য তিনটি ভেন্যুর বিষয় পর্যালোচনা করছিল তখন ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন।

প্রথমটি হচ্ছে ইউরোপ, সেখানে আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচটি খেলার পর একটি আফ্রিকান দলের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনা ছিল ব্রাজিলের। এছাড়া যুক্তরাষ্ট্র দীর্ঘ সময় ধরে ব্রাজিল-আর্জেন্টিনার ধ্রুপদী দ্বৈরথ আয়োজনে আগ্রহী, তাই সেখানেও ম্যাচটি হওয়ার সম্ভাবনা ছিল। ইউরোপ বা যুক্তরাষ্ট্রে সম্ভব না হলে ব্রাজিলেই ম্যাচটি আয়োজনের ভাবনা ছিল তাদের। শেষমেশ আলোর মুখ দেখল সেটাই। সেই ব্রাজিলের মাটিতেই আবার ব্রাজিলের মুখোমুখি হতে হবে লিওনেল মেসিদের।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম