শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

>> ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

>> ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতর বাসে আগুন

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

আপনি পড়ছেন : ক্রীড়া

ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচের তারিখ জানা গেলো


DhakaReport24.com || 2022-06-21 20:03:00
ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচের তারিখ জানা গেলো
ফাইল ছবি।

ব্রাজিল-আর্জেন্টিনার মধ্যকার বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ গতবছর সেপ্টেম্বরে মাঠে গড়িয়েছিল। তবেআর্জেন্টিনার চারজন খেলোয়াড় করোনা প্রটোকল ভঙ্গ করেছে এ অভিযোগ এনে ম্যাচ শুরুর ৫ মিনিটের মধ্যেই সে খেলা বন্ধ করে  দেয় ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়। সে ম্যাচ নিয়ে কোনো মীমাংসা আজও হয়নি। তবে ফিফা এবার বেঁধে দিয়েছে সময়।  তবে আগামী ২২ সেপ্টেম্বরের মধ্যে আয়োজন করতে হবে বিশ্বকাপ বাছাই পর্বের সেই ম্যাচটি।

বিশ্বকাপ বাছাই পর্ব পার হয়ে ব্রাজিল-আর্জেন্টিনা দুদলই জায়গা করে নিয়েছে বিশ্বকাপ। কিন্তু বাছাই পর্বের সে ম্যাচ না খেলে পার পাবে না সাবেক দুই বিশ্বচ্যাম্পিয়ন দল। আগামী ২২ সেপ্টেম্বরের মধ্যে সে ম্যাচ আয়োজনের বাধ্যবাধকতা দিয়েছে ফিফা। সে ম্যাচের স্বাগতিক হিসেবে ব্রাজিলই ঠিক করবে পুনরায় হতে যাওয়া ম্যাচের ভেন্যু কোথায় হবে।

তবে ভেন্যু ঠিক করার জন্য খুব একটা সময় নেই ব্রাজিলের হাতে। বুধবারের (২২ জুন) মধ্যে ভেন্যু ঠিক করে ফিফা ও আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিসয়েশনকে জানাতে হবে ব্রাজিল ফুটবল ফেডারেশনের (সিবিএফ)। আর্জেন্টিনা সম্মতি দিলে তবেই চূড়ান্ত হবে সে ভেন্যু।

এ ম্যাচের জন্য এখন পর্যন্ত তিনটি ভেন্যুর কথা ভেবে রেখেছে সিবিএফ। প্রথমটি ইউরোপের কোনো মাঠ। সেখানে যদি আর্জেন্টিনা খেলতে রাজি হয় তবে ব্রাজিল ইউরোপের কোনো একটি দলের সঙ্গেও প্রীতি ম্যাচ খেলতে চায়। সেটি সম্ভব না হলে ম্যাচটি যুক্তরাষ্ট্রে আয়োজনের কথা ভাবছে। যুক্তরাষ্ট্রে অনেকদিন থেকেই খেলার কথা ব্রাজিলের। সেখানে খেলা হলেও ব্রাজিল তৃতীয় আরেকটি দলের সঙ্গে খেলেবে প্রীতি ম্যাচ।

এ বিষয়ে কথা বলতে সোমবার (২০ জুন) সভার আয়োজন করেছিল ব্রাজিল ফুটবল ফেডারেশন। তবে কোনো সিদ্ধান্তের কথা জানা যায়নি। বুধবার ফিফা ও এএফএকে আনুষ্ঠানিকভাবে জানালে নিশ্চিত হওয়া যাবে, কোথায় হচ্ছে ম্যাচটি।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম