শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

>> ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

>> ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতর বাসে আগুন

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

আপনি পড়ছেন : ক্রীড়া

মুমিনুলকে বাদ দেওয়া সমাধান নয়: সাকিব


DhakaReport24.com || 2022-06-20 12:26:45
মুমিনুলকে বাদ দেওয়া সমাধান নয়: সাকিব

বাংলাদেশ দলের নেতৃত্ব ছেড়েছেন, এবার কী দলের জায়গাটাও হারাতে যাচ্ছেন মুমিনুল হক ? নিজের ব্যাটে মনোযোগী হতেই ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে বাংলাদেশ টেস্ট দলের নেতৃত্ব ছাড়েন এই বাঁ-হাতি ব্যাটার। কিন্তু খারাপ সময়টা যেন তার পিছু্ই ছাড়ছে না ।

২০১৯ থেকে ২০২২, এই সময়ে বাংলাদেশ দলকে ১৭ ম্যাচে নেতৃত্ব দিয়ে জিতিয়েছেন মাত্র ৩টি ম্যাচ, ড্র ২টিতে। তবে দলের পারফর্মমেন্স ছাপিয়ে সামনে আসতে থাকে মুমিনুলের ব্যক্তিগত পারফর্ম।

অধিনায়কত্ব পাওয়ার পর মুমিনুল পেয়েছেন মাত্র ৩টি শতক। এই সময়ে শূন্য হাতে ফিরেছেন  ছয়বার। নেতৃত্বের শেষ ৮ ইনিংসে তো দুই অঙ্কের রানের ঘরই পার হতে পারেননি। এই সময়ে তার ব্যাটে আসে সর্বোচ্চ ৯ রান।

নেতৃত্ব ছেড়েছেন নির্ভার ব্যাটিং করার জন্য। কিন্তু মুমিনুল আর নির্ভার হলেনই-বা কই। ক্যারিবীয় সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরুর আগে তিন দিনের প্রস্তুতি ম্যাচে প্রথম ইনিংসে শূন্য আর দ্বিতীয় ইনিংসে ওপেনিংয়ে ব্যাট করতে নেমে করেন ৪ রান (রান আউট)।

প্রস্তুতি ম্যাচের পারফর্ম যেন টেনে নিয়ে আসেন মূল ম্যাচেও। অ্যান্টিগা টেস্টের প্রথম ইনিংসে শূন্য রানে ফেরার পর দ্বিতীয় ইনিংসে করেন চার রান।

এমন পারফরম্যান্সের পর মুমিনুলকে নিয়ে উঠেছে সমালোচনা। উঠেছে বাদ দেওয়ার কথাও। এমন পরিস্থিতিতে কি সিদ্ধান্ত নেবেন সদ্য দায়িত্ব নেওয়া অধিনায়ক সাকিব আল হাসান?

অ্যান্টিগা টেস্ট শেষে মুমিনুলকে সেন্ট লুসিয়া টেস্টের একাদশে রাখা না রাখার প্রশ্নে সাকিব জানিয়েছেন, বাদ দেওয়াতেই সমাধান আসবে না।

‘এটা আমার পক্ষে বলা মুশকিল। কিন্তু যেটা হচ্ছে যে আমার তো ওর সঙ্গে সব সময় কথা হয়। আবারও কথা হবে। ও যদি মনে করে যে হ্যাঁ ওর ব্রেক দরকার আছে সেটা হতে পারে। কিন্তু এখন আমরা আসলে এই মুহূর্তে একটা ম্যাচ শেষ হওয়ার পর কোনো সিদ্ধান্ত নেওয়াটা বা কোনো কিছু চিন্তা করাটা খুব একটা ভালো কিছু না।’

 

সিরিজের দ্বিতীয়ত ও শেষ টেস্টের আগে তিন দিন সময় পাচ্ছে বাংলাদেশ দল। সাকিব মনে করছেন, এই সময়ের মধ্যে রয়েছে অনুশীলন। মূলত এই সময়টায় মুমিনুলকে দলে রাখা নিয়ে ভাববেন সাকিব।

‘আমি যেটা বললাম যে পরের দুই তিন দিন বিশ্রাম আছে। এরপর যখন সেন্ট লুসিয়া অনুশীলন করব হয়তো সেদিন আমরা চিন্তা করতে পারব। যে আসলে আমাদের দলের জন্য কোনটা হলে ভালো হতে পারে।’

হঠাৎ পরিবর্তনে খুব বেশি ভালো কিছু হবে না বলেও মনে করছেন সাকিব। তবে টাইগার অধিনায়কের প্রত্যাশা খুব দ্রুতই খারাপ সময় পার করে ভালো সময়ে ফিরবে বাংলাদেশ।

‘পরিবর্তন করলে খুব যে বেশি ভালো কিছু হবে, সেটার নিশ্চয়তাও আপনি দিতে পারবেন না। কারণ যারাই খেলছে আমি যেটা বললাম একটা... কথা বলছিলাম আমরা বোধ হয় ১৩/১৪ কত ইনিংসে ১০০ নিচে অল-আউট হলাম। মানে চার উইকেট কিংবা পাঁচ উইকেট হারিয়েছি সো সে জায়গা থেকে চিন্তা করলে তো ওই জায়গাটাতে আমাদের অনেক বেশি সমস্যা হচ্ছে। আমাদের সবাইকে দায়িত্ব নিয়ে এই জায়গা থেকে বের হয়ে আসা সম্ভব, আমি বিশ্বাস করি। আমরা এর আগেও এই জায়গা পড়েছি এবং বেরও হয়েছি।’
   

 

ঢাকারিপোর্ট২৪.কম/এমএম/আরএএম