শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

>> ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

>> ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতর বাসে আগুন

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

আপনি পড়ছেন : ক্রীড়া

জাতীয় দলে জায়গা হারাবে পান্ত


DhakaReport24.com || 2022-06-19 14:12:30
জাতীয় দলে জায়গা হারাবে পান্ত

আইপিএলে  ফিনিশার হিসেবে নিজেকে উপস্থাপন করেছেন দিনেশ কার্তিক। শেষদিকে নেমে ঝড়ো ইনিংস খেলে বেশ কিছু ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে ভালো অবস্থানে পৌঁছে দিয়েছেন এ উইকেটরক্ষক ব্যাটার। সেই ধারাবাহিকতা ধরে রেখেছেন জাতীয় দলের হয়েও।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলতি টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচে মাত্র ২৭ বলে ৫৬ রানের ইনিংস খেলেছেন কার্তিক। যার সুবাদে বাজে শুরুর পরও ভারত পেয়ে যায় ১৬৯ রানের সংগ্রহ। তবে কার্তিকের ফর্ম যেমন ভারতের জন্য আশা জাগানিয়া, তেমনি উইকেটরক্ষক ব্যাটার রিশাভ পান্তকে নিয়ে চিন্তায় তারা।


নানান কারণে রোহিত শর্মা, বিরাট কোহলি, লোকেশ রাহুলদের অনুপস্থিতিতে প্রোটিয়াদের বিপক্ষে সিরিজে পান্তকে দেওয়া হয়েছে অধিনায়কত্বের ভার। সিরিজের প্রথম ম্যাচে ১৬ বলে ২৯ রানের ইনিংস খেলে ভালো শুরুর ইঙ্গিত দিয়েছিলেন পান্ত। কিন্তু পরের তিন ম্যাচে তার ব্যাট থেকে এসেছে ৫, ৬ ও ১৭ রান।

ইএসপিএন ক্রিকইনফোতে জাফর বলেছেন, ‘আমরা যদি পরের সিরিজের টি-টোয়েন্টি দল বানাই, সেখানে দিনেশ কার্তিক থাকবে নিশ্চিতভাবে। লোকেশ রাহুল ফিট হলে সেও আসবে। এছাড়া রোহিত শর্মা, বিরাট কোহলি, সুর্যকুমার যাদবরাও দলে ঢুকে যাবে। আমার মতে, সেই একাদশে পান্তের জায়গা পাওয়া কঠিন হবে।’

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম