শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

>> ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

>> ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতর বাসে আগুন

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

আপনি পড়ছেন : ক্রীড়া

জয় পেতে উইন্ডিজের দরকার ৩৫ রান, বাংলাদেশের ৭ উইকেট


DhakaReport24.com || 2022-06-19 11:37:15
জয় পেতে উইন্ডিজের দরকার ৩৫ রান, বাংলাদেশের ৭ উইকেট
ফাইল ছবি।

সাকিব আল হাসান ও নুরুল হাসান সোহানের দৃঢ় ব্যাটিংয়ের পর খালেদ আহমেদের দারুণ বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অ্যান্টিগা টেস্ট জমে উঠছে।  যদিও ম্যাচের তৃতীয় দিন শেষে জয়ের জন্য ক্যারিবীয়দের দরকার ৩৫ রান। আর বাংলাদেশের জিততে প্রয়োজন  ৭ উইকেট । 


দ্বিতীয় ইনিংসে ব্যাট করা সফরকারীরা দিনের শুরুতে হারায় নাজমুল হোসেন শান্তকে। কাইল মেয়ার্সের বলে ব্যক্তিগত ১৭ রানে জন ক্যাম্পবেলকে ক্যাচ দেন এই বাঁহাতি। তিনি ৪৫ বলে ৩টি চার হাঁকিয়েছেন।এবারও ব্যর্থ সাবেক অধিনায়ক মুমিনুল হক। প্রথম ইনিংসে শূন্যের পর দ্বিতীয় ইনিংসে ৪ রানে ফিরলেন তিনি। কাইল মেয়ার্সের বলে এলবি হন তিনি। দলীয় শতকের পর ফিরেছেন লিটন দাস। কেমার রোচের বলে খোঁচা দিয়ে স্লিপে মেয়ার্সকে ক্যাচ দেন তিনি। ১৫ বলে ১৭ করেছেন লিটন।

লড়াই করতে থাকা ওপেনার মাহমুদুল হাসান জয় কেমার রোচের শিকার হন। দলীয় ১০৯ রানের মাথায় উইকেটরক্ষক জসুয়া ডি সিলভাকে ৪২ রানে ক্যাচ দেন। এই ডানহাতি ১৫৩ বলে ৩টি চারে নিজের ইনিংস সাজান।

অবশেষে সপ্তম উইকেট জুটিতে বাংলাদেশের ইনিংসে হাল ধরেন সাকিব আল হাসান ও নুরুল হাসান সোহান। এই জুটি টাইগারদের লিড পাইয়ে দেওয়ার পর ২২১ বলে ১২৩ রানের দারুণ পার্টনারশিপ গড়েন। তবে ৬ রানের ব্যবধানে দুজনকেই কেমার রোচ তুলে নিলে ম্যাচে ফেরে উইন্ডিজ। বাংলাদেশ অধিনায়ক সাকিব ৯৯ বলে ৬টি চারে ৬৩ করে ক্রেইগ ব্র্যাথওয়েটকে ক্যাচ দেন। অন্যদিকে ১৪৭ বলে ১১টি চারে ৬৪ করে উইকেটরক্ষক জসুয়া ডি সিলভাকে ক্যাচ দেন।শেষদিকে এবাদত হোসেন ও মোস্তাফিজুর রহমান দ্রুতই বিদায় নেন। বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ২৪৫ রানে অলআউট হয়। যেখানে প্রতিপক্ষকে কেবল ৮৪ রানের লক্ষ্য দেয়।

ছোট লক্ষ্য দিলেও বাংলাদেশ পেসার খালেদ আহমেদ স্বাগতিকদের দ্বিতীয় ইনিংসের শুরুতেই ম্যাচ জমিয়ে তোলেন। উইন্ডিজের দলীয় ৯ রানেই এই ডানহাতি ৩ উইকেট দখল করেন। তিনি একে একে টপঅর্ডারের তিন ব্যাটার ব্র্যাথওয়েট, রেমন রেইফার ও এনক্রুমাহ বোনারকে বিদায় করেন। ব্র্যাথওয়েট ও রেইফার উইকেটরক্ষক সোহানকে ক্যাচ দেন। বোল্ড হন বোনার। তবে দিনের বাকিটা সময় দেখেশুনে খেলে পার করে দেন জন ক্যাম্পবেল ও জার্মেই ব্ল্যাকউড। ৩ উইকেট হারিয়ে ৪৯ রান করে উইন্ডিজ। ক্যম্পবেল ৪২ বলে ২৮ রানে অপরাজিত থাকেন। অন্যদিকে ব্ল্যাকউড ১৭ রানে মাঠ ছাড়েন।

এর আগে ৫০ রানে ২ উইকেট হারানো বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ফের ব্যাটিংয়ে নামে। দ্বিতীয় দিন জয় ১৮ ও শান্ত ৮ রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছিল। বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে ১০৩ রানে অলআউট হওয়ার পর ক্যারিবীয়দের ২৬৫ রানে প্রথম ইনিংসে থামে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম