শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

>> দিল্লিতে অবস্থানরত হাসিনা আর রাজনীতিতে ফিরতে পারবেন না: স্বরাষ্ট্রমন্ত্রী

>> রিপাবলিকানদের ভরাডুবিতে বড় ক্ষতি হলো ইলন মাস্কের

আপনি পড়ছেন : ক্রীড়া

খেলার মাঠ পেরিয়ে এবার ইনস্টাগ্রামে কোহলির ইতিহাস


DhakaReport24.com || 2022-06-08 17:00:30
খেলার মাঠ পেরিয়ে এবার ইনস্টাগ্রামে কোহলির ইতিহাস

শুধু খেলার মাঠেই নয়, মাঠের বাইরেও যেন রেকর্ড ভাঙতে উস্তাদ বিশ্বের সেরা ক্রিকেটার বিরাট কোহলি। এবার ইতিহাস গড়লেন সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে।

প্রথম ভারতীয় হিসেবে ইনস্টাগ্রামে ২০০ মিলিয়ন বা ২০ কোটি ফলোয়ারের (অনুসারী) মাইলফলক স্পর্শ করেছেন কোহলি। বিশ্বে ক্রীড়াবিদদের মধ্যে তার চেয়ে বেশি ফলোয়ার আছে কেবল লিওনেল মেসি আর ক্রিশ্চিয়ানো রোনালদোর।

ইনস্টাগ্রামে রেকর্ড গড়লেও অবশ্য বর্তমানে খেলার মাঠে সময়টা খুব ভালো কাটছে না কোহলির। আইপিএলের সর্বশেষ আসরে ছিলেন অফফর্মে।

জাতীয় দলের নেতৃত্ব ছেড়ে দিয়ে ছিলেন আগেই। ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এই ফরম্যাটের নেতৃত্ব ছেড়ে দেন কোহলি। এরপর তাকে ওয়ানডে থেকেও সরিয়ে দেয় বোর্ড। অভিমান নিয়ে তারপরই টেস্টের নেতৃত্বও ছাড়েন কোহলি।

এর মধ্যে আইপিএলে টানা অফফর্ম। ব্যাট হাতে খারাপ সময় কাটানো এই তারকাকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের আসন্ন টি-টোয়েন্টি সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে।

ওয়ানডে-তে মোট সেঞ্চুরির হিসাবে তিনি এখন বিশ্বে দুই নম্বর। সামনে শুধুই শচীন টেন্ডুলকার।

প্রথম ভারতীয় ব্যাটসম্যান হিসাবে কোনো দ্বিপাক্ষিক সিরিজে ৩টি শতরানের রেকর্ড কোহলির দখলে। এর আগে সৌরভ ও লক্ষ্মণ আলাদা আলাদা টুর্নামেন্টে তিনটি করে সেঞ্চুরি করলেও দ্বিপাক্ষিক সিরিজে এই রেকর্ড নেই কারো।

এক দিনের দ্বিপাক্ষিক সিরিজে বিরাটই প্রথম ব্যাটসম্যান যিনি ৫০০-এর বেশি রান করলেন। এর আগে এই রেকর্ড ছিল রোহিত শর্মার দখলে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ছয় ম্যাচের সিরিজে ৪৯১ রান করেছিলেন রোহিত। আর বিরাট করলেন ৫৫৮।

এক দিনের দ্বিপাক্ষিক সিরিজে বিরাটই প্রথম ব্যাটসম্যান যিনি ৫০০-এর বেশি রান করেন। 

অধিনায়ক হিসাবে কোনো দ্বিপাক্ষিক সিরিজে সর্বোচ্চ রানের রেকর্ডও বিরাটের দখলে। এর আগে এই রেকর্ড ছিল জর্জ বেইলির নামে। ২০১৩-১৪ সালে ভারতের বিরুদ্ধে ৪৭৮ রান করেছিলেন বেইলি।

আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকেই একের পর এক রেকর্ড গড়ে যাচ্ছেন কোহলি। একের পর সেঞ্চুরি করে কিংবদন্তি শচীন টেন্ডুলকারকে ছাড়িয়ে যাওয়া পথেই আছেন ভারতীয় এ ক্রিকেটার। 

শুধু তাই নয় টেস্ট, ওয়ানডে আর টি-টোয়েন্টি  তিন সংস্করণেই ৫০টি করে জয় ইতিহাসে কেবল কোহলির জুড়িতে।

ঢাকারিপোর্ট২৪.কম/এএন/আরএএম