শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

>> দিল্লিতে অবস্থানরত হাসিনা আর রাজনীতিতে ফিরতে পারবেন না: স্বরাষ্ট্রমন্ত্রী

>> রিপাবলিকানদের ভরাডুবিতে বড় ক্ষতি হলো ইলন মাস্কের

আপনি পড়ছেন : ক্রীড়া

পুতিনকে যুদ্ধ বন্ধের আহ্বান ফুটবল কিংবদন্তি পেলের


DhakaReport24.com || 2022-06-02 15:17:15
পুতিনকে যুদ্ধ বন্ধের আহ্বান ফুটবল কিংবদন্তি পেলের

ব্রাজিলের ফুটবল কিংবদন্তি ফুটবলার পেলে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি ইউক্রেনে যুদ্ধ বন্ধ করার আহ্বান জানিয়েছেন। বুধবার প্রকাশ্যে পুতিনের প্রতি এ আহ্বান জানান তিনি। 

এক প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার রাতে বিশ্বকাপ ফুটবলের বাছাইপর্বের প্লে-অফে স্কটল্যান্ডের বিপক্ষে ইউক্রেনের ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে স্কটল্যান্ডকে ৩-১ গোলে হারিয়েছে ইউক্রেন। এ জয়ের মধ্য দিয়ে ইউক্রেন কাতার বিশ্বকাপের আরও কাছে চলে গেছে। আগামী রোববার ওয়েলসকে হারাতে পারলেই কাতার বিশ্বকাপের টিকিট পাবে ইউক্রেন।

ঠিক এই ম্যাচের আগমুহূর্তে পুতিনের প্রতি যুদ্ধ বন্ধের এমন আহ্বান জানান পেলে। পুতিনের উদ্দেশে ইনস্টাগ্রামে পোস্ট করা এক বিবৃতিতে তিনি বলেন, আমি আজকের খেলাটিকে একটি অনুরোধ করার সুযোগ হিসেবে ব্যবহার করতে চাই- এই হামলা বন্ধ করুন। সহিংসতাকে ন্যায্যতা দিতে পারে, এমন কোনো যুক্তি নেই।

পেলে বলেন, এই সংঘাত অন্যায়, অযৌক্তিক। এ সংঘাত ব্যথা, ভয়, আতঙ্ক ও যন্ত্রণা ছাড়া কিছুই বয়ে আনছে না। পেলে ও পুতিনের মধ্যে সর্বশেষ ২০১৭ সালে মস্কোয় দেখা হয়েছিল। কনফেডারেশন কাপের সময় তাদের মধ্যে সাক্ষাৎ হয়। রুশ প্রেসিডেন্ট পুতিনের প্রিয় খেলোয়াড়দের একজন পেলে। পুতিন নিজেই এ কথা জানিয়েছেন। সূত্র: ওয়াশিংটন পোস্ট
 
ঢাকারিপোর্ট২৪.কম/আরএ/আরএএম