শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

>> ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

>> ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতর বাসে আগুন

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

আপনি পড়ছেন : ক্রীড়া

আমি কোচিং ক্যারিয়ারে এমন জুটি দেখেনি ডমিঙ্গো


DhakaReport24.com || 2022-05-24 09:10:45
 আমি কোচিং ক্যারিয়ারে এমন জুটি দেখেনি ডমিঙ্গো

২৪ রানেই নেই  টপঅর্ডার বাংলাদেশের  সেরা পাঁচ ব্যাটসম্যান। এর মধ্যে তিনজনই ফিরেছেন ডাক মেরে।ম্যাচে তো বটেই, মানসিকভাবেও অনেকটা পিছিয়ে পড়েছিল বাংলাদেশ। সেখান থেকে টাইগারদের তুলে এনেছেন মুশফিকুর রহিম ও লিটন দাস।

ষষ্ঠ উইকেটে দেশের পক্ষে সর্বোচ্চ ২৫৩ রানের জুটি গড়েছেন তারা।মিরপুর টেস্টের প্রথম দিনশেষে ভাঙেনি এই জুটি। দুজনেই সেঞ্চুরি তুলে এখনও আছেন অপরাজিত। অবিশ্বাস্য এই জুটি মুগ্ধ করেছে সবাইকে। ব্যতিক্রম নন জাতীয় দলের হেড কোচ রাসেল ডমিঙ্গো। দিনশেষে সংবাদ সম্মেলনে এসে জানিয়েছেন, এটাই টেস্টে তার ক্যারিয়ারে দেখা অন্যতম সেরা জুটি।

তিনি বলেছেন, 'আমার কোচিং ক্যারিয়ারে দেখা টেস্টে এটাই অন্যতম সেরা জুটি। ২০ রানেই আমাদের পাঁচ উইকেট চলে গিয়েছিল। অনেক চাপের মধ্যে ছিলাম, দুই ব্যাটারের এটা অসাধারণ চেষ্টা ছিল। অবশ্যই আমরা সকালে ভালো শুরু করতে পারিনি। কিছু ভুল শট ছিল। টেস্ট ক্রিকেট কঠিন, কিন্তু ছেলেরা অসাধারণ স্কিল ও ক্যারেক্টার দেখিয়েছে আমাদের ভালো অবস্থায় নিয়ে যেতে। '

দুর্দান্ত খেলে সেঞ্চুরি করা লিটনের প্রশংসায়ও পঞ্চমুখ ছিলেন ডমিঙ্গো, 'আমার মনে হয় টেকনিক খুব গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ক্রিকেটে। লিটন তার খেলাকে মূল্য দিচ্ছে। সে ব্যাটিং টেকনিকে খুব ভালো উন্নতি করেছে। গত দেড় বছর ধরে টেস্টের জন্য প্রস্তুত হওয়ার ভালো উপায় পেয়েছে। জানে কখন কাজ করতে হবে, আর কখন হবে না। সে ভালো একটা রুটিন মেনে চলছে। '

'কিন্তু এটা তৃতীয় সেঞ্চুরি। তার এখনও অনেক দূর যেতে হবে। সে অসাধারণ খেলোয়াড়, দেখার জন্য শান্তির। তার হাতে অনেক সময়। কিন্তু আশা করি এটা সফল টেস্ট ক্যারিয়ারের মাত্র শুরু। সে গত দেড় বছর ধরে দারুণ কাজ করছে। কিন্তু তারটা এখনও শেষ হয়নি। 

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম