শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

>> দিল্লিতে অবস্থানরত হাসিনা আর রাজনীতিতে ফিরতে পারবেন না: স্বরাষ্ট্রমন্ত্রী

>> রিপাবলিকানদের ভরাডুবিতে বড় ক্ষতি হলো ইলন মাস্কের

আপনি পড়ছেন : ক্রীড়া

ফুটবল বিশ্বের ঘুম হারাম এমবাপ্পের দলবদল নিয়ে


DhakaReport24.com || 2022-05-21 12:39:15



ফুটবল বিশ্বের ঘুম হারাম এমবাপ্পের দলবদল নিয়ে



কিলিয়ান এমবাপ্পে আদৌ কি কোথাও যাচ্ছেন ? নাকি তার পুরনো ডেরায়ই থেকে যাচ্ছেন ? রিয়াল মাদ্রিদ নাকি পিএসজি কোথায় হবে কিলিয়ানের বসতি? ইউরোপিয়ান বিভিন্ন লিগের অমিমাংসিত শিরোপা লড়াইয়ের চেয়েও ফুটবল বিশ্বে এখন বেশি চর্চিত বিষয় এটি। এমবাপ্পের শেষ কথাটি শোনার জন্য বড় বড় গণমাধ্যম থেকে শুরু করে সাংবাদিক কিংবা ফুটবল বোদ্ধা সবাই অপেক্ষায়। কোথায় যাচ্ছেন কিলিয়ান? আদৌ কি কোথাও যাচ্ছেন? এই একটা প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে ফুটবল দুনিয়ায়।

 

কে কোন লিগে চ্যাম্পিয়ন হলো, কে রেলিগেশনে যাচ্ছে এগুলো নিয়ে থোরাই কেয়ার ফুটবল বোদ্ধাদের। সবার দৃষ্টি এখন নিবদ্ধ ফ্রান্সের রাজধানী প্যারিসে। ভবিষ্যৎ ফুটবলের সবচেয়ে বড় দিক নির্দেশনা, সেখান থেকেই যে আসবে।

 

অনেকের কাছে বাড়াবাড়ি মনে হতে পারে এভাবে বলাটা। মেসি কিংবা রোনালদোকে নিয়েও তো এভাবে ভাবেনি কেউ, তাহলে এমবাপ্পেকে নিয়ে কেন এই আদিখ্যেতা। কারণ, ওই যে ভবিষ্যৎ। মেসি বা রোনালদো দুজনই তাদের সাফল্যের শিখড়ে উঠবার পর বদলেছিলেন নিজেদের ঠিকানা। তাই যেটুকু শোরগোল, তার পুরোটাই হয়েছিল সীমার মধ্যে। কিন্তু এমবাপ্পে যে আগামী। তার হাতেই যে ফুটবলের নতুন ঠিকানা দেখছেন সবাই। তাই, তিনি কোথায় ডেরা বাঁধবেন, সেটা যে আলোচ্য সূচির সবচেয়ে ওপরে থাকবে, এটা কি আলাদা করে বলার কিছু আছে?

 

রিয়াল মাদ্রিদেই যাচ্ছেন এমবাপ্পে। দু’দিন আগ পর্যন্ত এভাবেই ভাবছিলেন সমর্থকরা। বিশেষ করে সেরা ফরাসি ফুটবলারের পুরষ্কার হাতে নিয়েও যখন, গোপন করে যান নিজের ঠিকানা, তখন দুয়ে দুয়ে চার মেলাতে দেরি হয়নি কারোরই। তবে, সব গুঞ্জনে কিছুটা ভাটা পড়েছে এক টুইটে। টুইটটা করেছেন জিয়ানলুইজি ডি মারজিও। ইউরোপিয়ান ফুটবলের ট্রান্সফার নিয়ে যে কয়জন সাংবাদিকের ওপর ভরসা করা যায়, তিনি তার শীর্ষেই থাকবেন। শুক্রবার (২০ মে) বিকেলে এক টুইট বার্তায় তিনি জানান, কোথাও যাচ্ছেন না এমবাপ্পে। প্যারিস সেইন্ট জার্মেই এর সঙ্গেই থেকে যাবেন এ ফরাসি।

 

কারণটাও ব্যাখ্যা করেছেন মারজিও। এতোদিন কেবল উচ্চ হারের বেতন-বোনাসের কথা শোনা গেলেও, এবার যে রীতিমতো ক্লাবের মালিকানাই দিয়ে দিতে চান নাসের আল খেলাইফি। পিএসজির ক্রীড়া পরিচালকের পদ সরাসরি প্রস্তাব না করলেও, ক্ষমতার যে ফিরিস্তি দেওয়া হয়েছে, তা একবারে কম কিন্তু নয়। ক্লাবে কে কোচ হবেন, কে তার পাশে খেলবেন সবই নাকি ঠিক করার ক্ষমতা থাকবে কিলিয়ানের হাতে।

 

তবে, এর পরপরই আর একটা টুইট করেছেন ফ্যাব্রিজিও রোমানো। তার দাবি, এখনো চূড়ান্ত সিদ্ধান্তে নেননি ফরাসি ফরোয়ার্ড। পরিবারের সঙ্গে বসে আলোচনার পরই সেটা ঠিক করবেন কিলিয়ান এমবাপ্পে। তারপরই হয়তো সবুজ সংকেত পাঠানো হবে মাদ্রিদ অথবা ফ্রান্সে।

 

তবে, লস ব্লাঙ্কোসরা খুব একটা নাকি ভাবছে না সিদ্ধান্ত নিয়ে। মাদ্রিদের রাজারা মার্কেটে নিজেদের দাম কমাতে একেবারেই নারাজ। তাই তো,  নিজেদের শক্তিমত্তার জাহির করেছে রিয়াল মাদ্রিদ মারজিওর টুইটের পরপরই বেনজামা এবং ভিনিসিয়াসের এক ছবি দিয়ে। এখন অপেক্ষা কেবল সুপার সানডের।  মিলিয়ন ডলার প্রশ্নের সেই উত্তর মৌসুম শেষের এই দিনেই হয়তো খুলবে।