শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

>> ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

>> ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতর বাসে আগুন

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

আপনি পড়ছেন : ক্রীড়া

সড়ক দুর্ঘটনায় অ্যান্ড্রু সাইমন্ডস নিহত


DhakaReport24.com || 2022-05-15 09:04:30
সড়ক দুর্ঘটনায় অ্যান্ড্রু সাইমন্ডস নিহত

৪৬ বছর বয়সেই জীবনের ইতি টানলেন সাবেক অস্ট্রেলিয়া তারকা অলরাউন্ডার অ্যান্ড্রু সাইমন্ডস। স্থানীয় সময় শনিবার (১৪ মে) রাতে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের টাউনসভিলে এক গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারান সাবেক এই তারকা ক্রিকেটার এবং ধারাভাষ্যকার।

কুইন্সল্যান্ডের পুলিশ জানিয়েছে, চলন্ত অবস্থায় সাইমন্ডসের হার্ভে রেঞ্জে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ছিটকে গেলে এই দুর্ঘটনা ঘটে। জরুরি স্বাস্থ্য সেবা কর্মীরা তাকে উদ্ধার করলেও ঘটনাস্থলেই মারা যান সাবেক এই অজি তারকা ক্রিকেটার।

১৯৭৫ সালে জন্ম নেয়া সাইমন্ডস অস্ট্রেলিয়ার হয়ে ২৬ টি টেস্ট এবং ১৯৮ টি একদিনের ম্যাচ খেলেছেন। তারকা এই অলরাউন্ডার অজিদের হয়ে জিতেছেন দুইটি বিশ্বকাপ। এছাড়া বিশ্বকাপে সর্বমোট ১৮ টি ম্যাচ খেলে জিতেছেন সবকটিতেই।

২০০৩ সালের বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে তার অপরাজিত ১৪৩ রানের ইনিংস বিশ্বকাপ ইতিহাসের অন্যতম সেরা ইনিংসগুলোর একটি।

ঢাকারিপোর্ট২৪.কম/ওজি/আরএএম