শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

>> দিল্লিতে অবস্থানরত হাসিনা আর রাজনীতিতে ফিরতে পারবেন না: স্বরাষ্ট্রমন্ত্রী

>> রিপাবলিকানদের ভরাডুবিতে বড় ক্ষতি হলো ইলন মাস্কের

আপনি পড়ছেন : ক্রীড়া

বেতন বাড়তে চলেছে পাকিস্তানি ক্রিকেটারদের


DhakaReport24.com || 2022-05-11 20:54:00
বেতন বাড়তে চলেছে পাকিস্তানি ক্রিকেটারদের

পাকিস্তান ক্রিকেটে কেন্দ্রীয় চুক্তিতে বর্তমানে ২০ জন ক্রিকেটার রয়েছেন। চলমান এই কেন্দ্রীয় চুক্তি শেষ হতে চলেছে আগামী ৩০ জুন। নতুন কেন্দ্রীয় চুক্তির জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আলোচনা করেছেন দলটির অধিনায়ক বাবর আজম ও কোচ সাকলাইন মুস্তাকের সঙ্গে।

সেই আলোচনায় ক্রিকেটারদের বেতন ২০ শতাংশ বাড়ানোর প্রস্তাব দিয়েছেন কোচ এবং অধিনায়ক দুজনেই। তাদের এই প্রস্তাব গ্রহণ করেছে পিসিবি। নতুন কেন্দ্রীয় চুক্তিতে ক্রিকেটারদের বেতন ১০ থেকে ১৫ শতাংশ বাড়তে চলেছে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম জিও টিভি।

নতুন কেন্দ্রীয় চুক্তিতে যোগ হতে যাচ্ছেন বাম হাতি অলরাউন্ডার খুশদিন শাহ এবং দুই পেসার হারিস রউফ ও মোহাম্মদ ওয়াসিম জুনিয়র। অপরদিকে পাকিস্তানের সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদ এবং লেগ স্পিনার ইয়াসির শাহ বাদ পড়তে যাচ্ছেন পূর্বের কেন্দ্রীয় চুক্তি থেকে।

এদিন বৈঠকে বেতন বৃদ্ধির পাশাপাশি, গুরুত্বপূর্ণ ক্রিকেটারদের মধ্যে চুক্তির খসড়া, বেতনের জন্য সামগ্রিক বাজেট বরাদ্দ এবং খেলোয়াড়দের বিভাগগুলো নিয়ে আলোচনা করা হয়।

ঢাকারিপোর্ট২৪.কম/একে/আরএএম