শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

>> ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

>> ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতর বাসে আগুন

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

আপনি পড়ছেন : ক্রীড়া

শ্রীলঙ্কার বিপক্ষে জেতা-হারার প্রশ্ন তুলছে না বাংলাদেশ


DhakaReport24.com || 2022-05-08 23:55:15
শ্রীলঙ্কার বিপক্ষে জেতা-হারার প্রশ্ন তুলছে না বাংলাদেশ

প্রস্তুতির ঘাটতি নিয়ে রোববার সন্ধ্যায় চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করেছে বাংলাদেশ দল। সেখানে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট খেলবে টাইগাররা। ১৫ তারিখ ম্যাচ শুরুর আগে নিজেদের প্রস্তুত করার জন্য মাত্র ৬ দিন সুযোগ পাচ্ছে বাংলাদেশ দল। প্রস্তুতি বলতে এটুকুই! এজন্য দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন জানালেন, আগে অনুশীলন পর্বটা ঠিকঠাক সারতে হবে। এখনি জয়-পরাজয়ের অঙ্ক কষছে না স্বাগতিকরা।

সন্ধ্যা সাড়ে ৭টায় চট্টগ্রামের উদ্দেশে উড়াল দেওয়ার আগে ঢাকা বিমানবন্দরে খালেদ মাহমুদ সুজন বলছিলেন, ‘আমাদের শুরুটা ভালো করতে হবে। অনুশীলনটা ভালো করতে হবে। আমার মনে হয় দক্ষতায় আমাদের কোনো সমস্যা নেই। আমাদের মানসিকতাটা গুরুত্বপূর্ণ। আমাদের পাঁচ দিন ভালো করতে হবে। জুটি ভালো গড়তে হবে। আমার বিশ্বাস এসব আমরা ভালো করতে পারব।’

সঙ্গে যোগ করেন সুজন, ‘আমি জেতা-হারার প্রশ্নে যেতে চাই না। আমি চাই আমরা যেন ভালো ক্রিকেট খেলি। আমাদের যে পরিকল্পনা সেটা যেন ধরে রাখতে পারি।’

বাংলাদেশ দলে সাকিব আল হাসান থাকলে টিম কম্বিনেশনের কাজটা সহজ হয়ে যায়। এতে বাড়তি একজন বোলার বা ব্যাটার খেলানোর প্রয়োজন পড়ে না। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে সাকিবের ভূমিকা ‘একের মধ্য দুই’; তবে টেস্ট সিরিজ আসলেই শুরু হয় বিপত্তি। সহজে পাওয়া যায় না বাঁহাতি অলরাউন্ডারকে। সবশেষ দক্ষিণ আফ্রিকা সফরের টেস্ট দলে থাকলেও পারিবারিক কারণে খেলতে পারেননি তিনি। কম্বিনেশনের মারপ্যাঁচে পড়ে ম্যাচ হারতে হয় দলকে।

এখন পর্যন্ত যে খবর, তাতে আসন্ন লঙ্কা সিরিজের দুই টেস্টেই পাওয়া যাবে সাকিবকে। তার উপস্থিতি আত্মবিশ্বাসে রসদ দিচ্ছে বাংলাদেশ দলকে। অন্তত তেমনটিই মনে করছেন টাইগার টিম ডিরেক্টর সুজন। 

সুজন বলেন, ‘সাকিব দলের জন্য বাড়তি অনুপ্রেরণা। সব দলই চাইবে সাকিবের মতো ক্রিকেটার দলে থাকুক। আমাদের শক্তি বাড়বে। সমন্বয়ের জন্য সুবিধা হবে।’

দুই দলের এই সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। যেখানে সিরিজের প্রথম ম্যাচ আগামী ১৫ মে চট্টগ্রাম আর দ্বিতীয় ও শেষ টেস্ট ২৩ মে ঢাকায় অনুষ্ঠিত হওয়ার কথা আছে।


ঢাকারিপোর্ট২৪.কম/এমএইচ/আরএএম